এক্সপ্লোর

শূন্য রান কার্তিকের, চ্যারিটি টি-২০ ম্যাচে বিশ্ব একাদশকে ৭২ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

লন্ডন: এভিন লুইসের ঝোড়ো অর্ধশতরান এবং স্পিনার স্যামুয়েল বদ্রির নিয়ন্ত্রিত বোলিংয়ের ওপর ভর করে লর্ডসে চ্যারিটি টি২০ ম্যাচে বিশ্ব একাদশকে ৭২ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

২৬ বলে ৫৮ রান করেন লুইস। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও সমসংখ্যক ছক্কায়। এছাড়া, মার্লন স্যামুয়েলস (৪৩) ও দীনেশ রামদিন (৪৪ অপরাজিত) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া আর কোনও ব্যাটসম্যান ১২-র গণ্ডি পার করতে পারেননি। শূন্য রানে ফিরে যান ভারতের একমাত্র প্রতিনিধি দীনেশ কার্তিক। নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্ব একাদশের ব্যাটিংকে প্রথম ওভারেই জোড়া ধাক্কা দেন বদ্রি। ৪ রানের বিনিময়ে তিনি ২ উইকেট সংগ্রহ করেন। শ্রীলঙ্কার থিসারা পেরেরা (৩৭ বলে ৬১) চেষ্টা করলেও, তা যথেষ্ট ছিল না। ১২৭ রানেই শেষ হয়ে যায় বিশ্ব একাদশের ব্যাটিং।

প্রসঙ্গত, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে হারিকেন – ইরমা ও মারিয়ার জোড়া ধাক্কায় বিধ্বস্ত হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বড় অংশ। বিস্তর ক্ষতি হয় অ্যাঙ্গিলা ও ডোমিনিকার ক্রিকেট মাঠ। তারই পুনর্গঠনের অর্থ সংগ্রহের জন্যই এই চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছিল।

বিশ্ব একাদশের অধিনায়ক শাহিদ আফ্রিদি ২০ হাজার মার্কিন ডলার দান করেন। পাশাপাশি, দুই দলের সকল ক্রিকেটারও নিজ নিজ ম্যাচ ফি দান করেন।

 

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে বোলারদের তালিতায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে বুমরা, প্রথম দশে জায়গা ধরে রাখলেন পন্থ, গিলরা
টেস্টে বোলারদের তালিতায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে বুমরা, প্রথম দশে জায়গা ধরে রাখলেন পন্থ, গিলরা
Nikhil Chaudhary: কলকাতা ময়দান থেকে অস্ট্রেলিয়ায়! লুধিয়ানার ক্রিকেটার ম্যাচ জেতাচ্ছেন মিচেল মার্শদের
কলকাতা ময়দান থেকে অস্ট্রেলিয়ায়! লুধিয়ানার ক্রিকেটার ম্যাচ জেতাচ্ছেন মিচেল মার্শদের
IPL 2027: তিন বছর বাদে আইপিএল নিলামে বিশ্বজয়ী অলরাউন্ডার, সর্বোচ্চ ২ কোটি বেস প্রাইসের তালিকায় কারা?
তিন বছর বাদে আইপিএল নিলামে বিশ্বজয়ী অলরাউন্ডার, সর্বোচ্চ ২ কোটি বেস প্রাইসের তালিকায় কারা?
Harbhajan Singh: 'লজ্জাজনক'ভাবে জয় উদযাপন, ভারত, পাকিস্তানের ক্রিকেটারদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ হরভজনের
'লজ্জাজনক'ভাবে জয় উদযাপন, ভারত, পাকিস্তানের ক্রিকেটারদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ হরভজনের

ভিডিও

Birbhum Tulu Mondal | ফের সিউড়ি থানায় হাজিরা দিলেন টুলু মণ্ডল, প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Mallickbazar Fire | মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন | ABP Ananda LIVE
University Convocation | প্রচলিত গাউন বা আলংকারিক পোশাক নয়, UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি
Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক
West Bengal News: স্থায়ীকরণের দাবিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget