এক্সপ্লোর

Mohammed Shami: ''ইচ্ছে হলে হাজার বার জয় শ্রীরাম বলুন..., এখানে সমস্যা কোথায়?'', কেন বললেন শামি

Mohammed Shami On Jay Shri Ram: বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে তিনি। তবে মাঠের বাইরে থাকলেও বিভিন্ন ইস্যু নিয়ে বারবার আলোচনার কেন্দ্রে উঠে আসতে দেখা গিয়েছে মহম্মদ শামিকে।

মুম্বই: চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে তিনি। বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফর্ম করেছিলেন। ৭ ম্য়াচে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তবে মাঠের বাইরে থাকলেও বিভিন্ন ইস্যু নিয়ে বারবার আলোচনার কেন্দ্রে উঠে আসতে দেখা গিয়েছে মহম্মদ শামিকে (Mohammed Shami)। এবার জয় শ্রীরাম স্লোগান ইস্যুতে মুখ খুললেন তারকা ডানহাতি ভারতীয় পেসার।  মাঠে একাধিক বার ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনতে হয়েছে শামিকে। কিন্তু তা নিয়ে একেবারেই ভাবতে নারাজ শামি। তিনি এক সাক্ষাৎকারে বলছেন, ''কেউ চিৎকার করলে তো কারও ক্ষতি হয় না। ‘জয় শ্রীরাম’ বা ‘আল্লাহ আকবর’ বলে হাজার বার চেঁচালেও পার্থক্য তৈরি হয় না। আসলে প্রত্যেক ধর্মেই পাঁচ, ১০ জন মানুষ থাকেন, যাঁরা অন্য ধর্মের মানুষদের পছন্দ করেন না। তাঁদের বিরুদ্ধে আমার কোনও আপত্তি নেই।''

এর আগে বিশ্বতকাপের সময় সেজদা প্রসঙ্গ নিয়ে আলোচনার কেন্দ্রে এসেছিলেন শামি। সেই প্রসঙ্গ টেনে এনে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই পেসার বলেন, ''রামমন্দির তৈরি হয়েছে। ‘জয় শ্রীরাম’ বললে সমস্যা কিসের? হাজার বার বলুন। আমার যদি ‘আল্লাহ আকবর’ বলতে ইচ্ছা হয়, হাজার বার বলব। এর মধ্যে কোনও পার্থক্য নেই।''

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস প্রসঙ্গে কথা বলতে গিয়ে শামি নিজেকে বিশ্বের সবথেকে শক্তিশালী ক্রিকেটারদের মধ্যে একজন বলে জানান। শামির দাবি অনুযায়ী ভারতীয় দলের আর কোনও ক্রিকেটার তাঁর মতো ভারোত্তোলন করতে পারেন না। কেবল সোশ্যাল মিডিয়ায় তিনি সবকিছু পোস্ট করেন না বলে, লোকজন এই বিষয়ে তেমন অবগত নন। শামি বলেন, 'আর কোনও ক্রিকেটার জিমে আমার থেকে বেশি ওজন তোলে না। আমি তো সোশ্যাল মিডিয়ায় জিনিসপত্র তেমন পোস্ট করি না, তাই লোকজন খুব একটা এই বিষয়ে অবগত নন। তবে ৭৫০ কেজি ওজন নিয়ে আমি লেগ প্রেস করতে পারি।'

শামির অনবদ্য বোলিং তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। তাঁর এহেন পারফরম্যান্সের পর শামির নাম অর্জুন পুরস্কারের জন্যও মনোনীত করা হয়েছে। দেশের ক্রীড়াবিদদের জন্য মেজর ধ্যানচাঁদ পুরস্কারের পর দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হল অর্জুন পুরস্কার। সেই পুরস্কারের জন্যই শামির নাম মনোনীত করা হয়েছে। খবর অনুযায়ী, শামির নাম প্রাথমিক তালিকায় না থাকলেও, বিসিসিআইয়ের তরফে শামির নাম মনোনয়নের জন্য অনুরোধ করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget