এক্সপ্লোর

IND vs AFG: সিরিজ জয়ের লক্ষ্যে আজ নামছেন রোহিতরা, কখন, কোথায় দেখবেন দ্বিতীয় টি-টোয়েন্টি?

IND vs AFG, 2nd T20: দ্বিতীয় ম্যাচে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন বিরাট কোহলিও। শনিবার অনুশীলনেও বেশ স্বমহিমায় দেখা গিয়েছে কিং কোহলিকে। 

ইন্দোর: প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে দুরন্ত জয় এসেছে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। আগের ম্যাচের রোহিত শর্মা ফিরেছেন জাতীয় দলে। ইন্দোরে দ্বিতীয় ম্যাচে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন বিরাট কোহলিও। শনিবার অনুশীলনেও বেশ স্বমহিমায় দেখা গিয়েছে কিং কোহলিকে। 

কাদের ম্যাচ?

আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত বনাম আফগানিস্তান মুখোমুখি হবে

ম্য়াচটি ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে

কখন শুরু?

ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্ক চ্যানেলে

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ

প্রথম টি-টােয়েন্টি ম্যাচে খেলেননি তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ইন্দোর স্টেডিয়ামে মাঠে নামতে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে পারেননি। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন। আসলে যেদিন ম্যাচ ছিল ভারতের, সেদিনই বিরাটের মেয়ে ভামিকার জন্মদিন ছিল। বোর্ডের তরফে সরকারিভাবে সে বিষয়ে কিছু জানানো না হলেও জানা গিয়েছে মেয়ের জন্মদিনে পাশে থাকবেন বলেই বিরাট ছুটি চেয়ে নিয়েছিলেন। শনিবার অনুশীলনে বিরাটকে দেখা গেল বেশ কিছুক্ষণ রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলতে। 

আগের ম্যাচে রোহিত শর্মা কামব্যাক করেছিলেন টি-টোয়েন্টিতে। কিন্তু রান আউট হয়ে দ্রুত ফিরতে হয় তাঁকে। অন্য়দিকে কুঁচকির চোটের জন্য জয়সওয়াল খেলেননি। রবিবারের ম্যাচে জয়সওয়াল ফেরেন কি না তা দেখার বিষয়ে। সেক্ষেত্রে কার বদলে খেলবেন তা নিয়ে মাথাব্য়থা বাড়বে ম্য়ানেজমেন্টের। এমনিতে বিরাট খেললে একজনকে বসতে হবে বেঞ্চে। আফগানিস্তান শিবির অবশ্য রশিদ খানকে ছাড়াই হয়ত নামবে রবিবারের ম্যাচেও। 

শনিবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল বিরাট কোহলিকে। প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকার মূল্যের বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ জিএলএস ৪৫০ গাড়িতে চেপে মুম্বই বিমানবন্দরে এসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখান থেকেই ইন্দোর উড়ে গেলেন তিনি। বিমানবন্দরে উপস্থিত চিত্র সাংবাদিকদের নজর কেড়ে নেয় কোহলির সঙ্গে তাঁর বাহনও। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার দেশের জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে খেলতে দেখা গিয়েছিল কিং কোহলিকে। আগামীকালের ম্যাচে যদি মাঠে নামেন তিনি, তাহলে প্রায় ১৪ মাস পরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে খেলতে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget