এক্সপ্লোর

যখন নেহরা সৌরভকে বলেছিলেন, ‘দাদা, চিন্তা করো না, আমি তো আছি...’

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় পেসার আশিষ নেহরা। সোশ্যাল মিডিয়া মারফত্ বা অন্যভাবে এই বাঁহাতি বোলারকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন তাঁর প্রাক্তন ও বর্তমান সহ খেলোয়াড়রা।টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানি নেহরাকে নিয়ে বেশ একটি আকর্ষণীয় কাহিনী জানিয়েছেন। ২০০৪-এর ঘটনার কথা জানিয়েছেন বাদানি, যখন নেহরা ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন, 'দাদা, চিন্তা করো না, আমি তো আছি...'। এ কথা বলে নেহরা কীভাবে কঠিন পরিস্থিতিতে দলকে নিশ্চিত হারের মুখ থেকে বাঁচিয়েছিলেন, সে কথাই জানিয়েছেন বাদানি। ২০০৪-এ ভারত পাকিস্তানে একদিনের সিরিজ খেলতে গিয়েছিল। ওই সময় চোটে নাজেহাল ছিলেন নেহরা। কিন্তু সেই চোটের প্রভাব তাঁর ফর্মের ওপর পড়েনি। পুরো সিরিজেই দুরন্ত বোলিং করেছিলেন নেহরা। করাচির ম্যাচে ভারত পাকিস্তানের কাছে জয়ের জন্য ৩০০-র বেশি রানের লক্ষ্য রেখেছিল। মনে হচ্ছিল, ভারত সহজেই ম্যাচ জিতে যাবে। কিন্তু পাক ব্যাটসম্যান মইন খানের অসাধারণ ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। একটা সময় মনে হচ্ছিল, ম্যাচটা ভারতের হাত থেকে বেরিয়েই গেল। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১০ রান। সৌরভ বুঝতে পারছিলেন না যে, শেষ ওভারটা কাকে দেবেন। কারণ, সব বোলারই মার খেয়েছেন। ওই সময় বাউন্ডারির ধারে ফিল্ডিং করছিলেন নেহরা। সেখান থেকে ছুটে এসে সৌরভকে আশ্বস্ত করতে বলেন, 'দাদা, আমি বল করছি..তুমি চিন্তা করো না..আমি ম্যাত জিতিয়েই ছাড়ব'। নেহরার ওই কথা শুনে সৌরভ তাঁর হাতেই বল তুলে দেন। কথা রেখেছিলেন নেহরা। শেষ ওভারে মইন খানকে আউট করেন তিনি। শুধু তাই নয়, শেষ ওভারে মাত্র তিন রান খরচ করে ভারতের জয় নিশ্চিত করেছিলেন নেহরা।

সেরা শিরোনাম

Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget