এক্সপ্লোর

নিজের নামাঙ্কিত প্যাভিলিয়ন উদ্বোধন করলেন না বিনয়ী ধোনি

রাঁচি: মাঠে তাঁকে বিনয়ী ক্রিকেটার হিসাবেই চেনেন সকলে। এবার ফের মহেন্দ্র সিংহ ধোনি দেখিয়ে দিলেন, কেন তাঁর বিনয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। রাঁচিতে ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা ধোনির নামে একটি প্যাভিলিয়নের নামকরণ করেছেন। তাঁদের পরিকল্পনা ছিল, ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগে ধোনিকে দিয়েই সেই প্যাভিলিয়নের উদ্বোধন করানোর। কিন্তু আপত্তি জানালেন স্বয়ং ধোনি। জোড়া বিশ্বকাপজয়ী জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানিয়ে দিলেন, নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের উন্মোচন করবেন না তিনি। ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার সচিব দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, বিনয়ী ধোনি নিজের নামের প্যাভিলিয়নের উদ্বোধন করতে চাননি। দেবাশিস বলেন, “গত বছর আমাদের বার্ষিক সাধারণ সভাতেই সিদ্ধান্ত হয়েছিল যে, মিডিয়া এনক্লোজার আর ভিআইপি বক্স সম্বলিত নর্থ ব্লক স্ট্যান্ডের নামকরণ করা হবে ধোনির নামে। আমরা ওকেই অনুরোধ করেছিলাম প্যাভিলিয়নটির উদ্বোধন করা জন্য। কিন্তু বিনয়ী ধোনি বলে, নিজের ঘরে কী আর উদ্বোধন করবে।“ দেবাশিস আরও বলেন, “ও বরাবরের মতোই বিনয়ী রয়ে গিয়েছে।“ প্রসঙ্গত, সুনীল গাওস্করের নামে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে কলকাতার ইডেন গার্ডেন্সে স্ট্যান্ড রয়েছে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় একটি গেটের নামকরণ করা হয়েছিল বীরেন্দ্র সহবাগের নামে। ধোনির নামে প্যাভিলিয়ন সেই তালিকায় নবতম সংযোজন।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: প্রত্যাঘাত ভারতের, ২২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৮৩/৪, ম্যাচের লাইভ আপডেট
প্রত্যাঘাত ভারতের, ২২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৮৩/৪, ম্যাচের লাইভ আপডেট
India vs New Zealand ODI: ফের ব্য়াটিং বিপর্যয়, ২০৯ রানে শেষ ভারতের ইনিংস, নাটকীয় কিছু অপেক্ষা করে রয়েছে?
ফের ব্য়াটিং বিপর্যয়, ২০৯ রানে শেষ ভারতের ইনিংস, নাটকীয় কিছু অপেক্ষা করে রয়েছে?
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
IND vs NZ: কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget