এক্সপ্লোর

জানেন কি? হরমনপ্রীতের পুলিশে চাকরির আবেদন খারিজ করে পঞ্জাব সরকার

চণ্ডীগড়: বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ নট আউট করা হরমনপ্রীত কৌর এখন গোটা দেশের চোখের মণি। পঞ্জাবের মোগার এই মেয়েটি ভেসে যাচ্ছেন পুরস্কার আর অভিনন্দনের বন্যায়। বিসিসিআই ইতিমধ্যেই ঘোষণা করেছে, ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে ৫০ লাখ টাকা করে পুরস্কার দেবে তারা। কিন্তু এই হরমনপ্রীতই ২০১০-১১ সালে রাজ্য সরকারের কাছে চাকরি চেয়েও পাননি। তাঁর আবেদনপত্র কার্যত বাজে কাগজের ঝুলিতে ফেলে দেয় পঞ্জাব সরকার। অথচ হরমনপ্রীন তখন আনকোরা কেউ নন, দেশের হয়ে বছরদুয়েক খেলে ফেলেছেন। হরমনপ্রীতের কোচ ইয়াদবিন্দর সোধি জানিয়েছেন, সে সময়টা তাঁর ছাত্রীর অত্যন্ত চাকরির দরকার ছিল। তাই কাজের জন্য পঞ্জাব পুলিশের দ্বারস্থ হন তাঁরা। কিন্তু পঞ্জাব পুলিশ তাঁকে জানিয়ে দেয়, মহিলা ক্রিকেটারদের তারা চাকরি দেয় না। এমনকী এক বরিষ্ঠ পুলিশ আধিকারিক মুখের ওপর মন্তব্য করেন, ও কি হরভজন সিংহ নাকি যে ডিএসপির চাকরি দেব! ইনস্পেক্টরের চাকরিও পাননি হরমনপ্রীত। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁরা দেখা করেন এ ব্যাপারে, লাভ হয়নি কোনও। ২০০৯ থেকে ক্রিকেট মাঠে দেশের মুখ উজ্জ্বল করছেন তিনি, কোনও রাজনীতিকের সময় হয়নি একবার তাঁর বাড়ি আসার। এই মুহূর্তে পশ্চিম রেলওয়েতে চাকরি করেন হরমনপ্রীত। ৪ বছর আগে সচিন তেন্ডুলকরের সুপারিশে কাজটি পান তিনি। রাজ্যসভা সাংসদ সচিন হরমনপ্রীতের নাম চাকরির জন্য সুপারিশ করে তৎকালীন রেলমন্ত্রীকে চিঠি লেখেন। পঞ্জাবের অকালি-বিজেপি বা এখনকার কংগ্রেস সরকার তো ওকে একটা চাকরিও দিতে পারত! বলছেন হরমনপ্রীতের গর্বিত কোচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget