এক্সপ্লোর

Manu Bhaker: বিয়ের তারিখ কি পাকা হয়ে গেল মনুর? অলিম্পিক্স পদকজয়ী নিজেই জানালেন

Manu Bhaker Update: এরপরই সেই সম্ভাবনাই আরও বেশি করে সবাই জোর দেওয়া শুরু করেছিল। কিন্তু এবার আরও একবার মনুকে তেমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। কবে বিয়ে করছেন? 

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে জোড়া পদক জিতেছিলেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের। এরপর থেকেই দেশের নয়নের মণি তিনি। ঝাজ্ঝরের ২২ বছরের মেয়েটিকে নিয়ে গোটা দেশ উন্মাদনায় মেতে উঠেছে। দেশে ফেরার পর থেকে আরও একটি খবর ছড়িয়েছিল। অলিম্পিক্সে জ্যাভলিনে সোনার ছেলে নীরজ চোপড়ার সঙ্গে নাকি তাঁর সম্পর্ক রয়েছে। এক অনুষ্ঠানে নীরজ ও মনুর মায়ের একটি সাক্ষাতের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল। এরপরই সেই সম্ভাবনাই আরও বেশি করে সবাই জোর দেওয়া শুরু করেছিল। কিন্তু এবার আরও একবার মনুকে তেমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। কবে বিয়ে করছেন? 

মনু এমন প্রশ্নের উত্তরে হাসিমুখেই জানালেন, ''এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু ভাবিনি। আপাতত খেলাকেই গুরুত্ব দিতে চাই। দেশের জন্য সোনা জেতাই আমার একমাত্র লক্ষ্য। আপাতত আমার মাথায় সেটাই ঘুরছে।''  মনু সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ''আমি এসব নিয়ে কিছুই জানি না। এসব কবে হল, আমি ছিলামও না। তবে ২০১৮ থেকে আমরা বিভিন্ন ইভেন্টে গিয়ে একে অপরের সঙ্গে কথা বলছি। তার বাইরে বেশি কথা হয় না। এই ইভেন্টগুলোতেই যা কথা হয়। তবে যে সব জল্পনা শোনা যাচ্ছে তাতে সত্যতা নেই কোনও।'' মনুর বাবা রামকিষণও কিছুদিন আগে সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ''মনুর বয়স এখনও অনেক কম। ওর তো এখনও বিয়ের বয়সই হয়নি। আমরা ওর বিয়ে নিয়ে কিছুই ভাবছি না।''

অলিম্পিক্সে অভাবনীয় সাফল্যের পর বিজ্ঞাপন দুনিয়া থেকে বিভিন্ন ম্যাগাজিনের কভার, মনু ভাকের সর্বত্রই বিরাজমান। হুড়মুড়িয়ে বেড়েছে তাঁর জনপ্রিয়তাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনু ভাকেরকে প্রশ্ন করা হয়, তিনি সুযোগ পেলে কোন ক্রীড়াবিদের সঙ্গে সময় কাটাতে চান। মনু বিশ্বের দ্রুততম মানুষ হিসাবে পরিচিত, অলিম্পিক্স কিংবদন্তি উইসেন বোল্টকে বেছে নেন। তিনি বলেন, 'আমি বেশ কয়েকজনের কথা বলব। উসেইন বোল্ট তাঁদের মধ্যে অন্যতম। আমি বহুবার ওঁর বই পড়েছি এবং ওঁর সফর সম্পর্কে অবগত। ওঁর প্রচুর সাক্ষাৎকারও দেখেছি।'

দেশের ক্রীড়াব্যক্তিত্বদের মধ্যে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিংহ ধোনির কথাও উল্লেখ করেছেন মনু। তিনি বলেন, ''আমি সচিন তেন্ডুলকর, (মহেন্দ্র সিংহ) ধোনি স্যর এবং বিরাট কোহলিকে বাছব। ওঁদের কারুর সঙ্গে যদি এক ঘণ্টাও কাটাতে পারি, তাহলে সেটা আমার কাছে পরম সৌভাগ্যের হবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget