এক্সপ্লোর

ICC Records: এক বছরে সাত অধিনায়ক, ভারতীয় ক্রিকেটে নতুন নজির

BCCI: ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ভারতের হয়ে টস করতে যাবেন শিখর ধবন। চলতি ক্য়ালেন্ডার বর্ষে ভারতের সপ্তম অধিনায়ক হিসাবে মাঠে নামবেন ধবন।

কলকাতা: শুক্রবার, ২২ জুলাই অভিনব এক ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team)। সেদিন ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (Ind vs WI)। সেই ম্যাচে ভারতের হয়ে টস করতে যাবেন শিখর ধবন। যিনি এই সিরিজে ভারতের অধিনায়ক। এবং চলতি ক্য়ালেন্ডার বর্ষে ভারতের সপ্তম অধিনায়ক হিসাবে মাঠে নামবেন ধবন।

এক বছরে সাত অধিনায়ক

এই ঘটনা অবশ্য অভিনব নয়। এর আগেও চোট, ঠাসা ক্রীড়়াসূচির কারণে কোনও দলের নিয়মিত অধিনায়ক খেলতে না পারলে অন্য কাউকে কোনও একটি সিরিজের জন্য নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। খারাপ ফর্মের জন্য অধিনায়ক ছাঁটাই করে কাউকে নতুন অধিনায়ক করা হয়েছে, সেই ঘটনাও বেনজির নয়। কিন্তু এক ক্যালেন্ডার বর্ষে সাতজনকে অধিনায়ক করার ঘটনা নজিরবিহীনই।

চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টে পিঠের চোটের জন্য খেলতে পারেননি বিরাট কোহলি। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল। ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে যাওয়ার পর নেতৃত্ব ছাড়েন কোহলি। তাঁর পরিবর্তে তিন ফর্ম্যাটেই অধিনায়ক করা হয় রোহিতকে। কিন্তু রোহিতের চোট থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দেন রাহুল।

এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেন রোহিত। কিন্তু আইপিএলের পর রোহিত ও রাহুল দুজনেরই চোট থাকায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হন ঋষভ পন্থ। তারপর আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেন হার্দিক পাণ্ড্য। কার্যত একই সময়ে হওয়া এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অধিনায়ক ছিলেন যশপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে রোহিত ফের নেতৃত্বে ফেরেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়ায় অধিনায়কত্ব করবেন শিখর ধবন।

শ্রীলঙ্কাও পিছিয়ে নেই

এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন সাতজন। অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দীনেশ চাণ্ডিমল, উপুল থরঙ্গা, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা, চামারা কাপুগেদেরা ও থিসারা পেরেরা সেই বছর বিভিন্ন সময়ে দলকে নেতৃত্ব দেন।

জিম্বাবোয়ের ৬ অধিনায়ক

সাল ২০০১। হিথ স্ট্রিকের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জেতে জিম্বাবোয়ে। এরপরই বোর্ডের সঙ্গে মতানৈক্যের কারণে তিনি সরে দাঁড়ান। সে বছর জিম্বাবোয়েকে নেতৃত্ব দেন গ্র্যান্ট ফ্লাওয়ার, গাই হুইটল, ব্রায়ান মারফি, অ্যালেস্টেয়ার ক্যাম্পবেল ও স্টুয়ার্ট কার্লাইল।

ইংরেজ শিবিরেও অধিনায়ক বদল

সাল ২০১১। সেবার ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন ৬ জন। অ্যান্ড্রু স্ট্রস, পল কলিংউড, অ্যালেস্টেয়ার কুক, স্টুয়ার্ট ব্রড, অইন মর্গ্যান ও গ্রেম সোয়ান।

অজি শিবিরে ডামাডোল

অস্ট্রেলিয়া ক্রিকেটও এক মরসুমে একাধিক অধিনায়ক দেখেছে। গত বছর ভারতের কাছে সিরিজ হেরে নেতৃত্ব ছাড়েন টিম পেইন। তারপর অস্ট্রেলিয়াকে সেই বছরই নেতৃত্ব দেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স ক্যারি ও ম্যাথু ওয়েড।

আরও পড়ুন: মাঠে ফেরার অপেক্ষায় ফিট রাহুল-কুলদীপ, শনিবার উড়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget