এক্সপ্লোর

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কেন আমন্ত্রণ আজহারকে? ট্যুইটে সিএবি-কে তোপ গম্ভীরের

নয়াদিল্লি: ঠোঁটকাটা বলে পরিচিত গৌতম গম্ভীর ট্যুইটারে তুলোধনা করলেন সিএবি-র ইডেন গার্ডেনসে গতকালের ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে মহম্মদ আজহারউদ্দিনকে হাজির থাকার আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তকে। ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারির দাগ লেগে থাকা আজহারকে ডাকার তীব্র বিরোধিতা করে তিনি ট্যুইট করেছেন, ইডেনে ভারত হয়তো আজ জিতেছে, কিন্তু আমার দুঃখ হচ্ছে যে, বিসিসিআই, সিওএ, সিএবির পরাজয় হল। মনে হচ্ছে, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বিন্দুমাত্র সহনশীলতা না দেখানোর নীতি রবিবার করেই ছুটি নেয়। ওকে এইচসিএ নির্বাচনে লড়ার অনুমতি দেওয়া হয়েছে বলে শুনেছি, কিন্তু তারপর এটা এক বিরাট আঘাত। ঘন্টা বেজে গিয়েছে। আশা করব, ক্ষমতাসীন লোকজন শুনতে পাচ্ছেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি, এ ব্যাপারে সিএবি-র একেবারে শীর্ষকর্তাদের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি তারা। ২০০০ সালে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে যে ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছিল, তাতে জড়িত থাকার অভিযোগে আজহারউদ্দিনের ওপর আজীবন নিষেধাজ্ঞা জারি করে বিসিসিআই। যদিও সেই নিষেধাজ্ঞা ২০১২-য় খারিজ করে দেয় অন্ধ্র হাইকোর্ট। বিসিসিআই তাঁকে নিয়ে গত কয়েক বছরে সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি, তাদের নানা অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। যদিও তাঁর আর্থিক পাওনাগন্ডা এখনও মেটানো হয়নি। এর আগে দিল্লির কোচ পদের জন্য তালিকা থেকে কাঁটছাট করে মনোজ প্রভাকরকে বাছাইয়ের সিদ্ধান্তেও অসন্তোষ জানিয়েছিলেন গম্ভীর। শোনা যায়, প্রভাকরের উদ্দেশ্যে গম্ভীরের ছুঁড়ে দেওয়া কয়েকটি প্রশ্ন পছন্দ হয়নি দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্যদের অন্যতম বীরেন্দ্র সহবাগের। দুবছর আগে ডিডিসিএ গম্ভীরের চাপে বাধ্য হয়ে কোচ পদে অজয় জাডেজাকে সরিয়ে বিজয় দাহিয়াকে বসায়। গম্ভীর জানিয়ে দিয়েছিলেন, জাডেজা কোচ পদে থেকে গেলে তিনি খেলবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget