এক্সপ্লোর

ছোট ফর্ম্যাটে কেন সুযোগ পাচ্ছেন না ঋদ্ধি? শুনুন বিরাটের ব্যাখ্যা

টেস্টে ঋদ্ধিমান যে অপ্রতিরোধ্য, সে কথাও কোনও রাখঢাক না করেই মেনে নিয়েছেন বিরাট।

কলকাতা: শুক্রবার ম্যাচ। তার আগে বৃহস্পতিবার যে ম্যাচের প্রস্তুতি নিয়েই সব থেকে বেশি প্রশ্ন আসবে তা ভারত অধিনায়কের জানাই ছিল। সেই মতো আজ ইডেন গার্ডেন্সে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি সবথেকে বেশি সময় নিলেন গোলাপি বলের প্রস্তুতি নিয়েই।  ‘বল সুইং করছে’। ‘ক্যাচ ধরার সময় হাতে লাগছে’। ‘মনে হচ্ছে হকি বল তালুবন্দি হচ্ছে’। ‘দিনরাতের টেস্টে শিশির একটা বড় ফ্যাক্টর’। এসবই একেবারে ঠোঁটস্থ ছিল বিরাটের। ইন্দৌর থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, আর সেকারণেই এই বিষয়গুলো স্বাভাবিকভাবেই গড়গড় করে বলে গেলেন তিনি। তবে ইডেনে ঋদ্ধিমান সাহার ঘরের মাঠে আরও একটা প্রশ্নবান যে তাঁকে সামলাতে হবে তা হয়ত অধিনায়কের জানা ছিল না।

ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেছেন। টেস্টে বিশ্বের সেরা উইকেটকিপার তিনি। অথচ সাদা বলের ক্রিকেটে সুযোগই পাচ্ছেন না। ৫০ ওভারেও না। টি-টোয়েন্টিতেও না। ঋদ্ধিমানের সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন উঠতেই বিরাট যেন আরও একটু সচেতন। সাংবাদিক সম্মেলনের একেবারে শেষ লগ্নের প্রশ্নে তাঁর উত্তর, “সাহা (ঋদ্ধিমান) নিঃসন্দেহে বিশ্বমানের উইকেটকিপার। আইপিএল-এও ভাল পারফর্ম করেছে। তবে দেখতে হবে যেভাবে আমাদের টিম লাইন আপ করা হয়েছে সেখানে ও পারফর্ম করতে পারবে কিনা। লিমিটেড ওভারের ক্রিকেটে যেভাবে আমরা পারফর্ম করেছি এবং করছি সেখানে ও পারফর্ম নাও করতে পারে।”

প্রসঙ্গত, ঋদ্ধি বিগত মরশুমগুলোতে ওপরের দিকেই ব্যাট করেছেন। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ওপেনিংও করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে তিনি সফলও হয়েছেন। তবে আন্তর্জাতিক দলে রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলিদের ব্যাটিং লাইন আপ একেবারে পাকাপোক্ত। বিশ্রাম বা চোট আঘাত না থাকলে নড়চড় হওয়ার প্রশ্নই নেই। আরও সহজ করে বললে, সাদাবলের ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে ওপরের দিকে কোনও স্থানই ফাঁকা নেই। সেদিক থেকে পাঁচ বা ছয়ে ঋদ্ধি কতটা সফল হবেন তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন বিরাট। একই সঙ্গে টেস্টে ঋদ্ধিমান যে অপ্রতিরোধ্য, সে কথাও কোনও রাখঢাক না করেই মেনে নিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget