এক্সপ্লোর

T20 WC: ভারত-ইংল্যান্ড ম্য়াচে বৃষ্টির পূর্বাভাস, ভেস্তে যাবে ম্যাচ?

IND vs ENG: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কিন্তু ভারতের কোনও সমস্যা হবে না। খেলা সম্ভব না হলে গ্রুপ ২-এ শীর্ষস্থানে শেষ করায় ইংল্যান্ড নয়, ভারতই ফাইনালে নিজেদের স্থান পাকা করবে।

অ্যাডিলেড: আজ পশ্চিম অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্য়ান্ড (IND vs ENG)। ম্যাচ ঘিরে উত্তেজনার কমতি নেই। আট বছর পরে ফের একবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর হাতছানি ভারতীয় দলের সামনে। সুযোগ ফের একবার বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তান মহারণের। তবে আজকের সেমিফাইনালে বাঁধা সৃষ্টি করতে পারেন বরুণদেব।

চলতি বিশ্বকাপের একাধিক ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। দ্বিতীয় সেমিফাইনালেও বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ম্যাচ চলাকালীন অ্যাডিলেডে আপাতত ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা  রয়েছে। ম্যাচের সিংহভাগ সময়েই আকাশে থাকবে মেঘ। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, 'সিংহভাগ সময়ই আকাশে মেঘ থাকবে, ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা  রয়েছে। সকালে ঝড়ের সম্ভাবনাও আছে। পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিক বরাবর ১৫ থেকে ২০ কিমি বেগে হাওয়া বইবে। বিকালের দিকে ১৫ থেকে কিমি বেগে  দক্ষিণ পশ্চিম দিক বরাবর হাওয়া বইবে।।'

ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

গ্রুপ পর্ব এবং সুপার ১২-এ কোনও রিজার্ভ ডে ছিল না। তবে আইসিসির তরফে বিশ্বকাপের নক আউট ম্যাচগুলি অর্থাৎ দুই সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিডার্ভ ডে রাখা হয়েছে। বৃষ্টির জন্য যদি নির্ধারিত দিনে খেলা সম্ভব না হয়, তাহলে তার পরের দিন রিজার্ভ ডেতে একই জায়গা থেকে ফের একবার ম্যাচ শুরু হবে। তবে যদি রিজার্ভ ডেতেও খেলা সম্ভব না হয়? তখন যে দল সুপার ১২ গ্রুপে আগে শেষ করেছিল, সেই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এবং সেই ফাইনালে পৌঁছে যাবে। ভারতের ম্যাচ ভেস্তে গেলে যেহেতু গ্রুপ ২-এ শীর্ষস্থানে শেষ করেছিল ভারতীয় দল, তাই ইংল্যান্ড নয়, ভারতই ফাইনালে নিজেদের স্থান পাকা করবে।

ম্যাচে নামার আগে ভারতীয় শিবিরকে হুঁশিয়ারি দিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জস বাটলার বলেন, ''আমরা কোনওভাবেই চাই না ফাইনালে ভারত বনাম পাকিস্তান হোক। আমরা ভারতীয় ক্রিকেট দলের আনন্দ মাটি করে দিতে চাই। যদিও তারা অবশ্যই দুর্দান্ত একটা দল।'' বাটলার আরও বলেন, ''আমরা টুর্নামেন্টের শুরুতে যেখানে আসতে চেয়েছিলাম সেখানে এসেছি। এবার আমরা সামনের দিকে তাকাতে চাই। কাল মাঠে নামার জন্য মুখিয়ে আছে দলের প্রত্যেকেই। ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। কিন্তু আমরাও লড়াই করতে প্রস্তুত।''

আরও পড়ুন: সেমিফাইনালে অতীতের সাফল্য থেকে আত্মবিশ্বাসের সন্ধানে ভারতীয় অধিনায়ক রোহিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget