এক্সপ্লোর

আজ ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাবেন রশিদ, আশাবাদী উইলিয়ামসন

মুম্বই: আজ আইপিএল ফাইনাল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি দুই প্রাক্তন চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএল-এ লিগ পর্যায়ের দু’টি ম্যাচ এবং প্রথম কোয়ালিফায়ারে কেন উইলিয়ামসনের দলকে হারিয়ে দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দল। তবে ফাইনালের আগে সেটাকে গুরুত্ব দিচ্ছেন না হায়দরাবাদের অধিনায়ক। তিনি বলেছেন, ‘সিএসকে দারুণ খেলছে। ওরা লিগ পর্যায়ের অনেকগুলি ম্যাচ জিতেছে এবং কোয়ালিফায়ারও জিতেছে। তবে আমার মনে হয়, ফাইনালে দু’দলেরই সমান সুযোগ থাকবে। ফাইনালে একে অপরের মুখোমুখি হওয়া নিয়ে দু’দলই উত্তেজিত।’ ফাইনালে আফগানিস্তানের তরুণ ক্রিকেটার রশিদ খানের উপর ভরসা করছেন উইলিয়ামসন। ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে কামাল করেছেন রশিদ। এরপর তাঁর উপর প্রত্যাশা বেড়ে গিয়েছে। এই তরুণের বিষয়ে উইলিয়ামসন বলেছেন, ‘আমাদের দলে রশিদ খানকে পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে হচ্ছে। এই প্রতিযোগিতায় ও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। আশা করি ফাইনালেও ওর এই ফর্ম অব্যাহত থাকবে।’ এবারের আইপিএল শুরু হওয়ার আগেই বল-বিকৃতিতে জড়িয়ে নির্বাসিত হন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ফলে দলের পরিকল্পনা ধাক্কা খায়। তবে উইলিয়মসন দলকে দারুণ নেতৃত্ব দিয়েছেন। পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই প্লে-অফের যোগ্যতা অর্জন করে হায়দরাবাদ। যদিও কেকেআর-এর বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় পাওয়ার আগে টানা চারটি ম্যাচে হারেন উইলিয়ামসনরা। ইডেনে ঘুরে দাঁড়ান তাঁরা। এবার ফাইনালেও জয় ছাড়া কিছু ভাবছে না হায়দরাবাদ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: ব্যাটিং থেকে নেতৃত্ব সবেতেই উঠেছে প্রশ্ন, KKR-র মরশুম শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রাহানে
ব্যাটিং থেকে নেতৃত্ব সবেতেই উঠেছে প্রশ্ন, KKR-র মরশুম শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রাহানে
Rishabh Pant: লখনউয়ের জার্সিতে শেষ ম্য়াচ খেলে ফেললেন পন্থ?
লখনউয়ের জার্সিতে শেষ ম্য়াচ খেলে ফেললেন পন্থ?
IPL 2026: ইডেনে গেরুয়া ঝড়, খেলা দেখলেন লকেট-দিলীপ-স্বপন-সৌরভ, লেজার শোয়ে মন ভরল না দর্শকদের
ইডেনে গেরুয়া ঝড়, খেলা দেখলেন লকেট-দিলীপ-স্বপন-সৌরভ, লেজার শোয়ে মন ভরল না দর্শকদের
KKR vs DC Match Highlights: রাহুল-ঝড় আর কুলদীপের ঘূর্ণিতে ইডেনে লজ্জার পরিণতি কেকেআরের, শেষ করল সাত নম্বরে
রাহুল-ঝড় আর কুলদীপের ঘূর্ণিতে ইডেনে লজ্জার পরিণতি কেকেআরের, শেষ করল সাত নম্বরে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget