এক্সপ্লোর

Wimbledon: প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আজ এগিয়ে জ়েবার, টেক্কা দিতে তৈরি ভন্দ্রৌসোভা

Wimbledon Final 2023: সেমিফাইনালে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে অনস জয় ছিনিয়ে নেন। খেলার ফল তিউনেশিয়ার প্রতিযোগীর পক্ষে ৬ (৫)-৭(৭), ৬-৪, ৬-৩।

লন্ডন: উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ নামবেন অনস জ়েবার ও মার্কেতা ভন্দ্রৌসোভা। ২ জনের কেউই এর আগে উইম্বলডন চ্যাম্পিয়ন হননি। সেক্ষেত্রে এবারের মহিলাদের সিঙ্গলস নতুন কারও হাতে উঠতে চলেছে। ধারেভারে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন অনস। গতবারও ফাইনালে উঠেছিলেন তিউনেশিয়ার টেনিস সুন্দরী। কিন্তু রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। অন্যদিকে ভন্দ্রৌসোভা ১৯৬৩ সালের পর প্রথম কোনও অবাছাই প্লেয়ার যিনি উইম্বলডনের ফাইনাল খেলতে চলেছেন। চেক টেনিস সুন্দরী এর আগে ২০১৯ সালে ফরাসি ওপেনে রানার্স আপ হয়েছিলেন। 

সেমিফাইনালে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে অনস জয় ছিনিয়ে নেন। খেলার ফল তিউনেশিয়ার প্রতিযোগীর পক্ষে ৬ (৫)-৭(৭), ৬-৪, ৬-৩। প্রথম সেটে হেরে গিয়েও পরের দুটি সেট জিতে ফাইনালে জায়গা নিশ্চিত করলেন ষষ্ঠ বাছাই জ়েবার। এদিন প্রায় ২ ঘণ্টা ১৯ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন তিনি। গতবারই উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন তিউনেশিয়ার টেনিস সুন্দরী। কিন্তু রানার্স আপ হতে হয়েছিল তাঁকে। ফাইনালে তিনি হেরে গিয়েছিলেন। ইউ এস ওপেনের ফাইনালেও হেরে রানার্স আপ হতে হয় তাঁকে। এবার আরো একবার খেতাব জয়ের সুযোগ তাঁর সামনে। 

অন্য় সেমিফাইনালে মার্কেতা ভন্দ্রৌসোভা হারিয়ে দিলেন এলিনা স্ভিটোলিনাকে। খেলার ফল মার্কেতার পক্ষে ৬-৩, ৬-৩। একেবারে স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নেন চেক প্রজাতন্ত্রের টেনিস প্লেয়ার। ২০১৯ সালে শেষবার গ্র্যান্ডস্লামের মঞ্চের ফাইনালে উঠেছিলেন। চার বছর পর এবার খেতাব জয়ের সুযোগ তাঁর সামনে। 

ফাইনালে জোকার

টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তাঁকে ফেভারিট হিসাবে গণ্য করা হচ্ছিল। নোভাক জকোভিচ (Novak Djokovic) শুক্রবার, ১৪ জুলাই, অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রমাণ করে দিলেন কেন তাঁকে বিশেষজ্ঞদের অধিকাংশ এ বারের উইম্বলডন (Winbledon 2023) জয়ের সবথেকে বড় দাবিদার বলে মনে করছেন। সেমিফাইনালে ইয়ানিক সিনারকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে পৌঁছে গেলেন নাগাড়ে নিজের পঞ্চম উইম্বলডন ফাইনালে। ২১ বছর বয়সি সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৪) স্কোরলাইনে, স্ট্রেট গেমে হারান জকোভিচ।

ম্যাচে শুরুতেই দুই সেটে সিনারের সার্ভিস ব্রেক করতে সক্ষম হন জকোভিচ। সিনারকে লড়াই করার তেমন কোনও সুযোগই দেননি সার্বিয়ান। তৃতীয় সেটে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেন বটে, তরুণ তুর্কি, তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। সেট টাই ব্রেকার পর্যন্ত গড়ায় এই যা। জকোভিচ অবশ্য গোটা বছর জুড়েই টাই ব্রেকারে অপ্রতিরোধ্য। এদিনও তাই হল। ১-৩ পিছিয়ে পড়েও শেষ সাত 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
England vs Norway: নরওয়ে রূপকথার সমাপ্তি, বেলিংহ্যামের জোড়া গোলে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের
নরওয়ে রূপকথার সমাপ্তি, বেলিংহ্যামের জোড়া গোলে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের
Wimbledon 2026: উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের

ভিডিও

TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget