এক্সপ্লোর

Wimbledon Update: ফরাসি ওপেনের ছন্দ বজায় রেখে উইম্বলডনের কোয়ার্টারে জকোভিচ, এগোলেন বার্টিও

উইম্বলডনে দ্বাদশবারের মত কোয়ার্টারে জায়গা করে নিলেন জকোভিচ। স্ট্রেট সেটে ক্রিশ্চিয়ান গ্যারিনকে হারিয়ে দিলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। খেলার ফল সার্বিয়ান তারকার পক্ষে ৬-২,৬-৪,৬-২।

লন্ডন: উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। স্ট্রেট সেটে ক্রিশ্চিয়ান গ্যারিনকে হারিয়ে দিলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। খেলার ফল সার্বিয়ান তারকার পক্ষে ৬-২,৬-৪,৬-২। ২৫ বছরের চিলির ক্রিশ্চিয়ান জোকারের অভিজ্ঞতার সামনে হার মানতে বাধ্য হন। এই নিয়ে উইম্বলডনে দ্বাদশবারের মত কোয়ার্টারে জায়গা করে নিলেন জকোভিচ। ম্যাচের পর জকোভিচ বলেন, ‘ফরাসি ওপেন জয়ের পর মনোবল অনেক বেড়ে গিয়েছে আমার। দু’টো পাঁচ সেটের খেলা খেলেছি। আমার কেরিয়ারের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ছিল ফরাসি ওপেন জয়। আর পেছনে ফিরে তাকাতে রাজি নই। পরের চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তত।’ ফরাসি ওপেনের ফাইনালে গ্রিসের স্তেফানোস তিতিপাসকে হারিয়ে কেরিয়ারের ১৯ তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন নোভাক জকোভিচ।

অন্যদিকে ১৯৪৮ সালের পর হাঙ্গেরির প্রথম টেনিস প্লেয়ার হিসেবে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন মার্টন ফুচোভিচ। এছাড়াও ১৯৮১ সালের পর যে কোনও গ্র্যান্ড স্ল্যামেও হাঙ্গেরির কোনও প্রতিযোগী কোয়ার্টারে উঠলেন। রাশিয়ান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এদিন পাঁচ সেটের কড়া টক্কর হয় ফুচোভিচের। কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন হাঙ্গেরির প্রতিযোগীই। খেলার ফল ফুচোভিচের পক্ষে ৬-৩, ৪-৬, ৪-৬, ৬-০, ৬-৩। প্রথম সেট জিতে নেওয়ার পর, দ্বিতীয় ও তৃতীয় সেটে ফিরে আসেন রাশিয়ার প্রতিদ্বন্দ্বী। কিন্তু পরের তিন সেটে টানা জিতে ম্যাচ বের করে আনেন ফুচোভিচ। তবে কোয়ার্টারে এবার শক্ত প্রতিপক্ষ। জকোভিচের বিরুদ্ধে খেলতে হবে ফুচোভিচকে।

মেয়েদের বিভাগে বিশ্বের ১ নম্বর অ্যাশলে বার্টি তাঁর কেরিয়ারে প্রথমবারের জন্য উইম্বলডনের কোয়ার্টারে জায়গা করে নিলেন। তিনি এবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন বারবোরা ক্রেচিকোভাকে হারিয়ে দিলেন স্ট্রেট সেটে। টানা ১৫ ম্যাচ ধরে অপরাজিত ছিলেন বারবোরা। কিন্তু তা আর অক্ষত রাখতে পারলেন না এই ম্যাচে। বার্টি জয় পেলেন ৭-৫, ৬-৩ ব্যবধানে। ম্যাচ জয়ের পর বার্টি বলেন, ‘বারবোরার জন্য দারুণ একটা বছর এটা। তবে আমি সঠিক সময় ছন্দ খুঁজে পেয়েছি। যা আমার জন্য দরকার ছিল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget