এক্সপ্লোর

বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা মাথায় ছিল না, বলছেন সিন্ধু

সোল: কিছুদিন আগেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের নোজোমি ওকুহারার কাছে হেরে যান পিভি সিন্ধু। আজ কোরিয়া ওপেন সুপার সিরিজের ফাইনালে তিনি সেই হারের বদলা নিলেন। তবে হায়দারাবাদি শাটলারের দাবি, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা তাঁর মাথায় ছিল না। আজ টানটান উত্তেজনার ম্যাচে তিন গেমের লড়াইয়ে ২২-২০, ১১-২১, ২১-১৮ জিতেছেন সিন্ধু। চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯-১৭ এগিয়ে থাকার পরেও আমি হেরে গিয়েছিলাম। কিন্তু সেকথা মাথায় রাখিনি। নিজেকে সবসময় বলছিলাম, পরের পয়েন্টটা গুরুত্বপূর্ণ। শাটলকে নিয়ন্ত্রণ করতে হচ্ছিল। তাই মাথায় কিছু ছিল না। ওকুহারার বিরুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর আবার খেললাম। প্রতিটি পয়েন্ট অর্জন করতে গিয়েই ক্লান্ত হয়ে পড়ছিলাম। প্রথম গেমে আমরা ২০-২০ অবস্থায় ছিলাম। সেখান থেকে খেলার ধারা বদলে আমি গেম জিতি। দ্বিতীয় গেমে শাটল নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। বেশিরভাগ শটই বাইরে চলে যাচ্ছিল। ও অনেকটা এগিয়ে যায়। তাই চেষ্টা করেও সহজেই হেরে যাই। তৃতীয় গেমে সব পয়েন্টই গুরুত্বপূর্ণ ছিল। আমি ১১ পয়েন্টে এগিয়ে গেলেও, ও ফিরে আসে। ১১ পয়েন্টের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতোই সব পয়েন্টেই বড় র‌্যালি হচ্ছিল। কেউই একে অপরকে ছাড়ছিলাম না।’ ভারতের জাতীয় ব্যাডমিন্টন দলের প্রধান কোচ পুল্লেলা গোপীচন্দ বলেছেন, গ্লাসগোয় সিন্ধু যে ভুল করেছিলেন, সেগুলি শোধরানোর চেষ্টা করার পাশাপাশি তাঁরা আক্রমণাত্মক খেলার উপরেও জোর দেন। এরপর আগামী সপ্তাহে জাপানে অনুষ্ঠিত হতে চলা প্রিমিয়ার সুপার সিরিজ, ডেনমার্ক, ফ্রান্স, চিন, হংকংয়ের প্রতিযোগিতায় খেলবেন সিন্ধু। ২২ বছর বয়সি সিন্ধু যেভাবে খেলছেন, এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে তিনি অবশ্যই বিশ্বের এক নম্বর শাটলার হয়ে উঠবেন বলে আশাবাদী গোপীচন্দ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget