এক্সপ্লোর

ঋষভ স্পেশ্যাল, দল ওর পাশে থাকবে, বললেন শাস্ত্রী

সাম্প্রতিক ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। সীমিত ওভারের ক্রিকেটে অভিজ্ঞ মহেন্দ্র সিংহ ধোনির সম্ভাব্য উত্তরসূরী হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছে। কিন্তু ব্যাট হাতে একেবারেই ধারাবাহিকতা দেখাতে পারছেন না তিনি।

নয়াদিল্লি: সাম্প্রতিক ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। সীমিত ওভারের ক্রিকেটে অভিজ্ঞ মহেন্দ্র সিংহ ধোনির সম্ভাব্য উত্তরসূরী হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছে। কিন্তু ব্যাট হাতে একেবারেই ধারাবাহিকতা দেখাতে পারছেন না তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ঋষভের পরিবর্তে ঋদ্ধিমান সাহাকে খেলানোর জন্য সওয়াল করছেন অনেক বিশেষজ্ঞই। তবে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী ঋষভের পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ও যাতে নিজের দক্ষতা অনুযায়ী খেলতে পারে, সেজন্য টিম ম্যানেজমেন্ট সম্পূর্ণভাবে ওর পাশে দাঁড়াবে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শাস্ত্রী ঋষভকে বিশেষ খেলোয়াড় আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ইতিমধ্যেই ছাপ ফেলার মতো পারফর্ম ও করেছে এবং দল পুরোদস্তুর ওর পাশে থাকবে। শাস্ত্রী বলেছেন, ঋষভ ভিন্ন ধরনের, বিশ্বমানের ক্রিকেটার এবং ম্যাচ উইনার। সাদা বলের ক্রিকেটে ওর মতো খেলোয়াড় খুবই কম রয়েছে। তাই ওর সম্পর্কে ধৈর্য্য ধরতে হবে। শাস্ত্র্রী বলেছেন, সংবাদমাধ্যমে ওকে নিয়ে ওকেন কিছু লেখা হচ্ছে, বিশেষজ্ঞরাও লিখছেন। কিন্তু দল ঋষভের পাশেই রয়েছে। ইতিমধ্যেই ও যথেষ্ট পারফর্ম করেছে। এখন ও শিখছে। দল সার্বিকভাবে ওকে সমর্থন করবে। উল্লেখ্য, এর আগে শাস্ত্রী বলেছিলেন, প্রত্যাশিত পারফর্ম করতে না পারলে তিরস্কারের মুখে পড়তে হবে ঋষভকে। ওই মন্তব্যেরও ব্যাখ্যা দিয়েছেন কোচ। তিনি বলেছেন, কেউ ভুল করলে তাকে বকাঝকা করতে হবে। কিন্তু ঋষভ বিশ্বমানের। ওর বিধ্বংসী হয়ে ওঠার ক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ও যাতে নিজেকে গড়ে তুলতে পারে, সেজন্য আমরা ওকে সব ধরনের সাহায্য করব। ঋষভের প্রতিভার কথা অনেকেই স্বীকার করে নিয়েছেন। কিন্তু যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসছেন, সেজন্য সমালোচনার মুখে পড়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget