এক্সপ্লোর

ব্যাটে ভিন্ন ভিন্ন লোগো নিয়ে খেলছেন ধোনি, কারণ জানালেন তাঁর ম্যানেজার

বিশ্বকাপে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ভিন্ন ভিন্ন লোগো লাগানো ব্যাট দিয়ে খেলছেন। এই ঘটনা ঘিরে বেশ জল্পনা তৈরি হয়েছে। উইকেটকিপিং গ্লাভসে 'বলিদান ব্যাজ' পর্বের পর তাঁর ব্যাটে ভিন্ন ভিন্ন স্টিকার সবার নজর কেড়ে নিয়েছে।

লন্ডন: বিশ্বকাপে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ভিন্ন ভিন্ন লোগো লাগানো ব্যাট দিয়ে খেলছেন। এই ঘটনা ঘিরে বেশ জল্পনা তৈরি হয়েছে। উইকেটকিপিং গ্লাভসে 'বলিদান ব্যাজ' পর্বের পর তাঁর ব্যাটে ভিন্ন ভিন্ন স্টিকার সবার নজর কেড়ে নিয়েছে। সাধারণত যে কোনও ক্রিকেটারই তাঁদের স্পনসরের একটি নির্দিষ্ট লোগো ব্যাটে লাগিয়ে খেলেন। ধোনিকেও সাধারণত 'রিবক' বা 'স্পার্টান'-এর লোগো লাগানো ব্যাট নিয়ে খেলতে দেখা যায়।কিন্তু চলতি বিশ্বকাপে অন্তত তিনটে ভিন্ন স্টিকার নিয়ে খেলতে দেখা গিয়েছে মাহিকে। ভারতের শেষ দুটি ম্যাচে ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে ধোনিকে 'এসজি' লোগো থাকা ব্যাট নিয়ে ক্রিজে আসতে দেখা যায়। ইনিংসের পরের দিকে যখন বড় শট খেলার প্রয়োজন ছিল তখন  তাঁর ব্যাটে দেখা যায় 'বিএএস' লোগো। এই বিষয়টি নিয়ে ধোনির ম্যানেজার অরুণ পান্ডে বলেছেন, এটা আসলে নিছক সৌজন্য, এরমধ্যে অন্য কিছু নেই। ধোনি বিভিন্ন সংস্থার লোগো তাঁর ব্যাটে ব্যবহার করলেও ওই সংস্থাগুলির থেকে কোনও অর্থ নিচ্ছেন না। এত বছরের ক্রিকেট কেরিয়ারে যারা তাঁকে বিভিন্ন সময় সাহায্য করেছে, তাদের ধন্যবাদ জানাতেই এই কাজ করছেন তিনি। অরুণ পান্ডে বলেছেন, ধোনি অনেক বড় মনের। তাঁর অর্থের প্রয়োজন নেই। খ্যাতি ও অর্থ তাঁর পর্যাপ্ত রয়েছে। সৌজন্য হিসেবেই ওই ব্যাটগুলি ব্যবহার করছেন তিনি। 'বিএএস' তাঁর সঙ্গে শুরুর দিকে ছিল। 'এসজি'-ও তাঁর কাছে খুব সহায়ক ছিল। কোনও নির্দিষ্ট লোগো নিয়ে খেলতে ধোনি সাধারণত ম্যাচ পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা নিয়ে থাকেন। অস্ট্রেলিয় সংস্থা স্পার্টান স্পোর্টসের সঙ্গে চুক্তি ঘিরে আইনি জটিলতা তৈরি হওয়ায় ধোনির বর্তমানে কোনও ব্যাট স্পনসর নেই।

সেরা শিরোনাম

Calcutta Football League: কোল ইন্ডিয়াকে সাত গোলের মালা পরিয়েও খেতাব হাতছাড়া ইস্টবেঙ্গলের, কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান
কোল ইন্ডিয়াকে সাত গোলের মালা পরিয়েও খেতাব হাতছাড়া ইস্টবেঙ্গলের, কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান
Virat-Rohit: ২২ গজে ফের রোহিত-বিরাটকে দেখতে তৈরি তো? কবে জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন?
২২ গজে ফের রোহিত-বিরাটকে দেখতে তৈরি তো? কবে জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন?
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Neeraj Chopra: গোড়ালির চোটে নিজে ছিটকে গিয়েছেন, এশিয়ান গেমসে অংশ নেওয় ভারতীয়দের শুভেচ্ছাবার্তা নীরজের
গোড়ালির চোটে নিজে ছিটকে গিয়েছেন, এশিয়ান গেমসে অংশ নেওয় ভারতীয়দের শুভেচ্ছাবার্তা নীরজের

ভিডিও

Rejinagar News : রেজিনগরে নতুন ট্যুইস্ট, প্রার্থী পদ ছাড়ব বলেও রবিউল আলম চৌধুরীর ইউ টার্ন | ABP
Congress News : নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গ্রেফতারির প্রতিবাদ, পার্ক সার্কাসে বিক্ষোভ মিছিল
Ritabrata Banerjee:
Samik Bhattacharya: Kolkata থেকে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কিছু শহরে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
11 Cr Fund: মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Weather Forecast: ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
Embed widget