এক্সপ্লোর

সেমিফাইনাল দলে নেই মহম্মদ শামি, ‘হতবাক’ প্রথম কোচ

মহম্মদ শামির কোচ জানান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে প্রথম একাদশে ছাত্রকে না দেখতে পেয়ে অবাক হয়ে যান

ওল্ড ট্র্যাফোর্ড: ওল্ড ট্র্যাফোর্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে মহম্মদ শামিকে বাদ দিয়ে প্রথম একাদশ গঠন করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়ে যায়। সমর্থকদের একদিকে যেমন টিম ম্যানেজমেন্টকে তুলোধনা করছে, তখন দলের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন শামির কোচ বদরুদ্দিন সিদ্দিক। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন শামি। চারটি ম্যাচ খেলেছেন। তাতেই তিনি ১৪ উইকেট দখল করেছেন। এর আগে, শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে শামিকে প্রথম একাদশে রাখা হয়নি। সেই সময় অনেকে মনে করেছিলেন, সেমিফাইনালের সময় তিনি যাতে চাঙা থাকেন। কিন্তু, ওল্ড ট্র্যাফোর্ডেও তাঁকে দলে না দেখে বিস্মিত হয়ে যান সকলেই। বদরুদ্দিন জানান, তিনি হতবাক। তিনি জানিয়ে দেন, শামি কী করে প্রথম একাদশে জায়গা পায় না, তা তিনি বুঝতে পারছেন না। তাঁর প্রশ্ন, চার ম্যাচে ১৪ উইকেট নেওয়া একজনকে কী করে প্রথম একাদশে বাদ রাখা হয়? একজন পেস বোলারের থেকে কী প্রত্যাশা করা যেতে পারে? তাঁকে প্রশ্ন করা হয়, শামির তুলনায় ভূবনেশ্বরের ব্যাটিংয়ের মান ভাল। তাই হয়ত ভূবিকে দলে নেওয়া হয়। এর উত্তরে বদরুদ্দিন বলেন, অবিশ্বাস্য! ব্যাটিংয়ের জন্য যদি টিম ইন্ডিয়াকে ভূবি বা শামির ওপর নির্ভরশীল হতে হয়, তাহলে আমরা ম্যাচ হেরেই গিয়েছি। যদি প্রথম ৬ ব্যাটসম্যান দলকে না জেতাতে পারে, তাহলে বাকিরাও পারবে না। তিনি যোগ করেন, শামির ভূমিকা হল বল হাতে উইকেট নেওয়া। আর তাতে সে যথেষ্ট সফল। কোচ এ-ও জানিয়ে দেন, শামির কোনও চোট আছে বলেও তিনি জানেন না। বলেন, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পরে শামির সঙ্গে আমার কথা হয়েছে।আমার মনে হয়, ও দুরন্ত ফিট এবং ছন্দে রয়েছে। নতুন করে কাল যদি চোট লেগে থাকে, তা আমার জানা নেই।

সেরা শিরোনাম

IPL 2027: ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
IND vs NZ: 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget