এক্সপ্লোর

World Cup : 'সার্জিকাল স্ট্রাইক' থেকে 'বেইজ্জতি' আফগানদের কাছে হেরে মিম-বিদ্ধ পাকিস্তান ক্রিকেট দল

Pakistan vs Afghanistan : কোনও মিমে আবার খোঁচা, ভারতের মাটিতে বিশ্বকাপের মঞ্চে দেশকে যে ক্রিকেটভক্তরা সমর্থন এতদিন পর্যন্ত করছিলেন, সেই পাকিস্তানের সমর্থকরা এবার জার্সি গুটিয়ে আলমারিতে তুলে রাখবেন। 

মুম্বই : আট নম্বর সাক্ষাতে শেষমেশ পাকিস্তানকে টেক্কা দিয়েছে আফগানিস্তান (Pakistan vs Afghanisthan)। তাও বিশ্বকাপের (World Cup 2023) মেগা ডুয়েলে। এর আগে ৭ টি একদিনের ম্যাচে মুকোমুখি হয়েছিল দুই দল, আর যার প্রত্যেকটিতেই জিতেছিল পাকিস্তান। কিন্তু বড় মঞ্চে তাদের ৮ উইকেটে টেক্কা দিয়ে চমক দিয়েছে আফগানরা। আর আফগানিস্তানের কাছে পাকিস্তান দল হারার পর থেকেই একের পর এক কটাক্ষ, মসকরায় বিদ্ধ (Meme) হচ্ছেন বাবর আজম-হ্যারিস রউফরা। 

কারোর খোঁচা, ক্রিকেটের মঞ্চে এবার পাকিস্তানের ওপর সার্জিকাল স্ট্রাইক হয়েছে। কারোর আবার খোঁচা, এক নম্বর ব্যাটার বাবর আজম সহ গোটা পাক শিবিরের 'বেইজ্জতি' করে দিয়েছেন রশিদ খান-রহমানুল্লাহ গুরবাজ়। কেউ কেউ আবার পাক দলের প্রাক্তনীদের বাধ্য হয়ে মুখ বন্ধ করে ফেলতে হয়েছে বলেই খোঁচা অনেকের।  কোনও মিমে আবার খোঁচা, ভারতের মাটিতে বিশ্বকাপের মঞ্চে দেশকে যে ক্রিকেটভক্তরা সমর্থন এতদিন পর্যন্ত করছিলেন, সেই পাকিস্তানের সমর্থকরা এবার জার্সি গুটিয়ে আলমারিতে তুলে রাখবেন। 

আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাবর আজ়ম (Babar Azam)। যিনি নিজে এই ম্যাচে রানের মধ্যে ফিরলেন। আর এমন এক ম্যাচে ছন্দে ফিরলেন বাবর, যা পাকিস্তানের ক্রিকেটে কলঙ্ক বয়ে আনল।

চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানের (PAK vs AFG) বিরুদ্ধে তিন নম্বরে নেমে ৭৪ রান করলেন পাক অধিনায়ক। হাফসেঞ্চুরি ওপেনার আবদুল্লা শফিকেরও। ৫৮ রান করলেন তিনি। শেষ দিকে চালিয়ে খেলে রান পেলেন শাদাব খান ও ইফতিকার আমেদও। ৩৮ বলে ৪০ রান করলেন শাদাব। ২৭ বলে ৪০ রান ইফতিকার আমেদের। দুজনকেই শেষ ওভারে ফেরান নবীন উল হক। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ২৮২/৭।

লক্ষ্য ছিল ২৮৩ রানের। যে লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের ওপেনাররাই তুলে দিলেন ১৩০ রান। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা গিয়েছিল রহমানুল্লাহ গুরবাজ়কে। পাক বোলিংকে কোণঠাসা করে ফেলার কাজটা শুরু করলেন তিনিই। ৫৩ বলে ৬৫ রান করলেন। সঙ্গী ওপেনার ইব্রাহিম জাদ্রান তুলনামূলকভাবে ছিলেন সংযত। কিন্তু লক্ষ্যে অবিচল। ১১৩ বলে ৮৭ রান করেন তিনি। ওপেনাররাই জয়ের ভিত গড়ে দেন। যে ভিতের ওপর দাঁড়িয়ে ম্যাচ বার করে আনেন রহমত শাহ ও আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। ৮৪ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন রহমত। হাশমাতুল্লাহ ৪৫ বলে ৪৮ রান করে ক্রিজে ছিলেন।  ১ ওভার বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ আফগানিস্তানের।

আরও পড়ুন- ''মনে হয় রোজ ৮ কেজি করে পাঁঠার মাংস খাওয়া হয়..'', বাবরদের জঘন্য ফিল্ডিং নিয়ে খোঁচা আক্রমের

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget