এক্সপ্লোর

World Cup 2023: টেকনিক্যালি আমি শক্তিশালী নই, তবে ব্যাটিং ভীষণ উপভোগ করি: মার্কো ইয়েনসেন

ICC World Cup 2023: শুধু তাইই নয়, নিজের ইনিংসে মাত্র ৩টি বাউন্ডারি হাঁকালেও ছক্কা হাঁকিয়েছেন তিনি ৬টি। অর্থাৎ ওভার বাউন্ডারির সংখ্যা বাউন্ডারির থেকে বেশি।

মুম্বই: বাঁহাতি পেসার হিসেবেই পরিচিতি তিনি। তবে গতকাল ব্য়াট হাতেও ঝোড়াে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। তাও আবার শক্তিশালী ইংল্য়ান্ডের বোলিং লাইন আপের বিরুদ্ধে। ৪২ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে ইয়েনসেন বুঝিয়ে দিয়েছেন যে তাঁর ব্যাটের হাতও বেশ ভাল। শুধু তাইই নয়, নিজের ইনিংসে মাত্র ৩টি বাউন্ডারি হাঁকালেও ছক্কা হাঁকিয়েছেন তিনি ৬টি। অর্থাৎ ওভার বাউন্ডারির সংখ্যা বাউন্ডারির থেকে বেশি। উড, উইলিদের বিরুদ্ধে এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর তরুণ প্রোটিয়া পেসার বলছেন, ''আমি ভীষণ খুশি। ভীষণ খুশি। আমি যখন বড় হচ্ছিলাম, তখন থেকে আমার ব্যাটিংয়ের প্রতি একটা আলাদা ভালবাসা ছিল। হতে পারে যে আমি হয়ত টেকনিক্যাল শক্তিশালী নই অন্যদের মত। তবে আমি নিজের ব্যাটিং ভীষণভাবে উপভোগ করি। দলের জন্য ব্যাট হাতে যতটা অবদান রাখা যায় সেই চেষ্টাই করি। এমনিতে আমি জানি যে নতুন বলে উইকেট নেওয়াই আমার দায়িত্ব।''

৭ নম্বর পজিশনে ব্যাট করতে নেমেছিলে মার্কাে গতকাল। সেখান থেকে ক্লাসেনের সঙ্গে জুটি বাঁধেন। প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গতকালের ম্যাচে। মার্কো অর্ধশতরান করেন। ২ জনের সম্মিলিত প্রয়াসে বোর্ডে চারশোর কাছাকাছি পৌঁছে যায়। সতীর্থের ব্যাটিংয়ের প্রশংসা শোনা গেল ক্লাসেনে মুখেও। তিনি বলছেন, ''মার্কাে প্রতিদিন ওর ব্যাটিং নিয়ে বেশি পরিশ্রম করছে। ডেথ ওভারে আমাদের দলে আলাদা ভারসাম্য যোগ করে ও। মাঝে কয়েকটা ইনিংসে খুব একটা ভাল খেলতে পারেনি মার্কো। তাই কিছুটা হতাশ ছিল ও।''

 ৪০০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৭০ রানেই অল আউট হয়ে যায় গতকাল ইংল্যান্ড শিবির। বিশাল লক্ষ্যমাত্রা। তার ওপর আগের ম্য়াচে হারের মানসিক চাপ। ইংল্যান্ডের হয়ে ওপেনে নেমেছিলেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টোই। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত বেয়ারস্টোর ব্যাটে বড় রান দেখতে পাওয়া যায়নি। এদিন একটি ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা ভাল করেছিলেন। তবে এদিনও পেলেন না রান। ১০ রানে করেই প্যাভিলিয়নে ফিরলেন তিনি। ৬ রান করেন ডেভিড মালান। হ্যারি ব্রুক ১৭ ও জস বাটলার ১৫ রান করেন। টপ ও মিডল অর্ডার ব্যর্থ এদিন পুরো। একসময় মনে হচ্ছিল ১০০ রানও হয়ত বোর্ডে তুলতে পারবে না ইংল্যান্ড। সেখান থেকে গাস অ্যাটকিনসন ও মার্ক উড মিলে দলের স্কোর দেড়শোর গণ্ডি পার করালেও তা জয়ের জন্য কখনওই যথেষ্ট ছিল না। অ্যাটকিনসন ৩৫ রান করেন ও মার্ক উড ৪৩ রান করে অপরাজিত থাকেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget