এক্সপ্লোর

WTC Final: ফাইনালে তারকা বোলারকে বাদ দিয়েই নামতে পারে ভারত, মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ ভেত্তোরি

Ind vs Aus: চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলই। সেই সঙ্গে জোর আলোচনা চলছে, দুই দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে।

ওভাল: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) দরজায় কড়া নাড়ছে। চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলই। সেই সঙ্গে জোর আলোচনা চলছে, দুই দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে। বিশেষ করে ভারতীয় দলের বেশ কয়েকটি নির্বাচনী জটিলটা নিয়ে চলছে চর্চা। কে এস ভরত নাকি ঈশান কিষাণ? আর অশ্বিন নাকি রবীন্দ্র জাডেজা?

অস্ট্রেলিয়ার অন্যতম কোচ তথা নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি বলেছেন, 'আমরা ভারতের বোলিং নিয়ে আলোচনা করছি। আমি মনে করি, জাডেজাই খেলবে। কারণ ও ব্যাটিংটা অনেক ভাল করে। ছয়ে নেমে সফল হয়েছে। দুর্দান্ত ছন্দে রয়েছে। ফলে জাডেজাই এগিয়ে থাকবে।' তিনি যোগ করেছেন, 'তা হলে প্রশ্ন হল, চতুর্থ পেসার এবং অলরাউন্ডার (শার্দুল) ঠাকুর এবং অশ্বিনকে ঘিরে। ওরা (দু'জনেই) দলে থাকার দাবিদার।'

আর অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা দুজনই ভারতে অনুষ্ঠিত বর্ডার-গাওস্কর ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তাঁরা যথাক্রমে ২৫ এবং ২২টি করে উইকেট নিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্ক মনে করে যে, ভারতের টিম কম্বিনেশনের কারণে একাদশে নাও থাকতে পারেন অশ্বিন।

বৃহস্পতিবার বেকেনহ্যামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার অনুশীলনের আগে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভেত্তোরি বলেছেন যে, অজি টিম ম্যানেজমেন্ট ভারতের সম্ভাব্য বোলিং আক্রমণ সম্পর্কে অনেক আলোচনা করেছে। তবে অস্ট্রেলিয়া একজন স্পিনারকেই খেলাবে বলে জানিয়েছেন ভেত্তোরি।

অশ্বিন ইংল্যান্ডে সাতটি টেস্টে ২৮.১১ গড়ে মোট ১৮টি উইকেট নিয়েছেন। কিন্তু ওভালে মাত্র একটি টেস্ট খেলেছেন অশ্বিন। ভেত্তোরি বলেছেন, 'অশ্বিন একজন অবিশ্বাস্য বোলার এবং ও বেশির ভাগ দলে প্রথম পছন্দই হবে। এবং শুধু মাত্র দলের কম্বিনেশনের জন্য ওকে বাদ দেওয়া হতে পারে।'

বরাবরই ভারতীয় দলের স্পিনবিভাগ শক্তিশালী। কিন্তু বিদেশের মাঠে, বিশেষত দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় পিচে স্পিনারদের তেমন সাহায্য থাকে না। তাই প্রশ্নটা বারংবার উঠে আসে যে, টিম ইন্ডিয়ার পরিস্থিতির কথা বিবেচনা করেই একাদশ তৈরি করা উচিত নাকি, পরিবেশ, পিচ ভুলে সেরা একাদশ নিয়ে মাঠে নামা উচিত? কয়জন স্পিনার নিয়ে মাঠে নামা উচিত? এই বিষয়ে স্পষ্টভাবেই কিংবদন্তি ভারতীয় স্পিনার হরভজন সিংহ (Harbhajan Singh) জানিয়েছেন, সিদ্ধান্তটা পরিবেশ বুঝেই নেওয়া উচিত।

তিনি বলেন, 'গোটাটাই পিচের চরিত্রের উপর নির্ভরশীল। যদি পিচে ঘাস কম থাকে এবং আকাশে রোদ থাকে, তাহলে দুই স্পিনার নিয়েই মাঠে নামা উচিত। যদি এমন পরিস্থিতি না হয়, তাহলে তিন ফাস্ট বোলারের পাশাপাশি রবীন্দ্র জাডেজাকে একমাত্র স্পিনার হিসাবে একাদশে সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি শার্দুল ঠাকুরকেও দলে রাখার প্রয়োজন, কারণ ওরা শুধু বল করে না, ব্যাটটাও বেশ ভাল করতে পারে।'

আরও পড়ুন: কীভাবে কিনবেন টিম ইন্ডিয়ার নতুন জার্সি? দামই বা কত?

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget