এক্সপ্লোর

WTC Final 2023: বুড়ো আঙুলে চোট, অনুশীলন বন্ধ, ফাইনালের আগের দিন চিন্তা বাড়ালেন হিটম্যান

WTC Final, Rohit Sharma Injured: আগামীকাল ফাইনাল শুরু। তার আগের দিন ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন ছিল ওভালে। প্রথমসারির ক্রিকেটারদের মধ্যে একমাত্র রোহিত উপস্থিত হয়েছিলেন।

লন্ডন: চোটের জন্য ছিটকে গিয়েছিলেন কে এল রাহুল, ঋষভ পন্থরা। নেটে হালকা চোট পেয়েছিলেন ঈশান কিষাণও। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগের দিন প্রস্তুতির ফাঁকেই বুড়ো আঙুলে চোট পেলেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের চোট কতটা গুরুতর তা এখনও জানা না গেলেও অনুশীলনের মাঝপথেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন হিটম্যান। যা খেলা শুরুর ২৪ ঘণ্টা আগে একটু হলেও চিন্তা বাড়াবে টিম ম্যানেজমেন্টের। এদিন ছিল ঐচ্ছিক অনুশীলন। প্রথম সারির একমাত্র রোহিতই মাঠে এসেছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাঠে গিয়ে থ্রো ডাউনে অনুশীলন শুরু করেন টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন। ঠিক তখনই একটি বল অতিরিক্ত বাউন্স নিয়ে সোজা আঘাত করে রোহিতের হাতে। তারপরই নেট থেকে বেরিয়ে যান ভারত অধিনায়ক। কিছুক্ষণ ফিজিও কমলেশ প্যাটেলের সঙ্গে কথা বলেন তিনি। তবে এরপর বিসিসিআইয়ের তরফে আর কোনও বিবৃতি দেওয়া হয়নি।

বেশ কয়েকদিন ধরেই ইংল্যান্ডে অনুশীলন সারছে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দলই। তবে রবিবার, ৪ জুনই প্রথমবার ফাইনালের আগে ওভালে ভারতীয় দল অনুশীলন সারে। সোমবারও টিম ইন্ডিয়ার তারকাদের কড়া অনুশীলন করতে দেখা যায়। সেই অনুশীলনেরই এক ফাঁকে রোহিতকে হাতে ব্যান্ডেজ লাগিয়ে বসে থাকতে দেখা যায়। এই দেখেই ভারতীয় দলের সমর্থকরা রোহিতের ফিটনেস নিয়ে চিন্তিত। অনেকেই প্রশ্ন তুলেছেন, যে রোহিত আদৌ ফিট তো? একজন লেখেন, 'রোহিতের হাতে কী হয়েছে? আশা করছি সব ঠিক আছে।' আরেকজন লেখেন, 'রোহিতের হাতে ব্যান্ডেজ কেন?'

সাম্প্রতিক সময়ে বারংবার নিজের ফিটনেস নিয়ে ভুগতে দেখা গিয়েছে ভারতীয় অধিনায়ককে। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে রোহিত মোট আটটি টেস্ট ম্যাচ চোটের কারণে মাঠের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। ইতিমধ্যেই যশপ্রীত বুমরা, কেএল রাহুল, ঋষভ পন্থের মতো তারকাদের চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়নশিপ ফাইনালে পাবে না ভারত। তাই ভারতীয় ওপেনারের হাতে ব্যান্ডেজ দেখে স্বাভাবিকভাবে সমর্থকদের উদ্বেগ বাড়ে। এদিন যদিও রোহিত অনুশীলনে নামলেন, কিন্তু সেখানে ফের চোট পেলেন আঙুলে। আগামীকাল মাঠে নামার আগে পর্যন্ত কতটা ফিট হয়ে উঠতে পারেন হিটম্যান সেটাই দেখার। 

এদিকে ভারতের বিরুদ্ধে ফাইনালের জন্য নিজেদের একাদশে স্কট বোল্যান্ডের অন্তর্ভূক্তির কথা ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে ৪ পেসার কামিন্স, স্টার্ক, বোল্যান্ড ও অলরাউন্ডার গ্রিনকে নিয়েই মাঠে নামতে চলেছে অস্ট্রেলিয়া, তা একপ্রকার নিশ্চিত।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget