এক্সপ্লোর

Duleep Trophy: জয়সবালের দুরন্ত দ্বিশতরানে ভর করে ফাইনালে দক্ষিণাঞ্চলকে হারাল রাহানের পশ্চিমাঞ্চল

Duleep Trophy Final: প্রথম ইনিংসের শেষে ৫৭ রানে পিছিয়ে থাকলেও, দ্বিতীয় ইনিংসে জশস্বী জয়সবালের ৩২৩ বলে ২৬৫ রানের ইনিংসের সুবাদেই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় পশ্চিমাঞ্চল।

কোয়েম্বাটুর: দলীপ ট্রফির ফাইনালে (Duleep Trophy Final) প্রথম ইনিংসে লিড নিয়েও তা কাজে এল না দক্ষিণাঞ্চলের। ২৯৪ রানের বিশাল ব্যবধানে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে হারতেই হল হনুমা বিহারীর নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চলকে। ম্যাচের পঞ্চম দিনে মধ্য়াহ্নভোজের আগেই দক্ষিণাঞ্চলকে অল আউট করে ২০২২ সালের দলীপ ট্রফির খেতাব জিতে নিল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন পশ্চিমাঞ্চল।

জশস্বীর দ্বিশতরান

প্রথম ইনিংসে রাহানের কেকেআর সতীর্থ বাবা ইন্দ্রজিৎ-র ১১৮ রানের ইনিংসের সুবাদে ৫৭ রানের লিড পেয়েছিল দক্ষিণাঞ্চল। তবে প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেন জশস্বী জয়সবাল (Yashasvi Jaiswal)। ৩২৩ বলে ২৬৫ রানের এক অনবদ্য আগ্রাসী ইনিংস খেলেন মুম্বইয়ের তারকা। তাঁর পাশাপাশি আরেক মুম্বই তারকা সরফরাজ খানও শতরান হাঁকান। তিনি ১২৭ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংসে দুই রানের জন্য শতরান হাতছাড়া করার পর দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন তিনি। শ্রেয়স আইয়ার করেন ৭১ রান। এই চারজনের ব্যাটে ভর করেই চার উইকেটের ৫৮৫ রান তোলে পশ্চিমাঞ্চল।

জয়ের জন্য ৫২৯ রানের বিশাল লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলের সামনে। এত বড় রান তাড়া করার জন্য দলের ওপেনারদের একটা মজবুত ভিত গড়ে দেওয়াটা খুবই জরুরি ছিল। তবে ময়ঙ্ক আগরওয়াল (৯) এবং হুনমার (১) মতো দুই অভিজ্ঞ ব্যাটার অল্পরানেই সাজঘরে ফেরায় চাপ বাড়ে। ইন্দ্রজিৎ (৪), মণীশ পাণ্ডেরাও (১৪) ব্যর্থ হন। ওপেনার রোহন ৯৩ রানের ইনিংস খেলেন বটে। তবে চতুর্থ দিনের শেষে ছয় উইকেটের বিনিময়ে ১৫৪ রানে ধুঁকতে থাকা দক্ষিণাঞ্চলের পক্ষে সরাসরি ম্যাচ জিতে নেওয়াটা কার্যত অসম্ভবই ছিল। 

রবি তেজার লড়াই

প্রথম ইনিংসে লিড থাকায় ম্যাচ ড্র করলেই অবশ্য খেতাব জিতে নিতে পারত দক্ষিণাঞ্চল। সেই লক্ষ্যে ম্যাচের শেষদিনে রবি তেজা এবং সাই কিশোর বেশ খানিকটা সময় লড়াই করেন বটে। রবি তেজা ৫৩ রানের ইনিংস খেলেন। তবে তাতে লাভের লাভ খুব একটা হয়নি। ২৩৪ রানেই শেষ হয়ে যায় দক্ষিণাঞ্চলের দ্বিতীয় ইনিংস। শেষদিনে তিন উইকেটসহ, দ্বিতীয় ইনিংসে মোট চার উইকেট নেন শামস মুলানি। জয়দেব উনাদকাট ও অতীত শেঠ দুইটি করে উইকেট নেন। নিজের অনবদ্য দ্বিশতরানের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন জশস্বী। ৫০ রানের পাশাপাশি ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হন উনাদকাট।

আরও পড়ুন: ফের মাঁকড়িং বিতর্ক, ইংল্য়ান্ড ব্যাটারকে ফিরিয়ে আলোচনার কেন্দ্রে দীপ্তি শর্মা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
PM Modi: 'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget