এক্সপ্লোর
তুমি দুর্দান্ত খেলোয়াড়, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিতে থাকো, বিরাটকে আফ্রিদি
এর আগেও বিরাটের প্রশংসা করেছেন আফ্রিদি।

মোহালি: ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টি-২০ ম্যাচের পর তিন ফর্ম্যাটেই ৫০-এর বেশি গড়ের জন্য বিরাটকে অভিনন্দন জানিয়ে আইসিসি-র পক্ষ থেকে করা একটি ট্যুইটের পরিপ্রেক্ষিতে আফ্রিদি লেখেন, ‘বিরাট কোহলি, তুমি সত্যিই অসাধারণ খেলোয়াড়। তোমার ধারাবাহিক সাফল্য কামনা করি। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন করতে থাকো।’
Congratulations @imVkohli You are a great player indeed, wish you continued success, keep entertaining cricket fans all around the world. https://t.co/OoDmlEECcu
— Shahid Afridi (@SAfridiOfficial) September 18, 2019
এর আগেও বিরাটের প্রশংসা করেছেন আফ্রিদি। তিনি নিজের পছন্দের বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিংহ ধোনির আগে রেখেছিলেন বিরাটকে। ফের ভারতের অধিনায়কের প্রশংসা করলেন আফ্রিদি। আরও পড়ুন























