এক্সপ্লোর

৪০ না ৪৭! জন্মদিনে ভাজ্জিকে শুভেচ্ছা জানিয়ে মজাদার ট্যুইট যুবরাজের

ভারতের অফস্পিনার হরভজন সিংহর ৪০ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন সতীর্থর সঙ্গে মজায় মেতে উঠলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহ। ভাজ্জির সঙ্গে যুবির বন্ধুত্বের কথা কারুর অজানা নয়।

নয়াদিল্লি: ভারতের অফস্পিনার হরভজন সিংহর ৪০ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন সতীর্থর সঙ্গে মজায় মেতে উঠলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহ। ভাজ্জির সঙ্গে যুবির বন্ধুত্বের কথা কারুর অজানা নয়। ২০০০ থেকে একসঙ্গে ড্রেসিংরুমে থাকার সময় থেকে তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। তাঁরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। আর বন্ধুর জন্মদিনে খানিক মজা করে নিলেন হুল্লোড়ে বলে পরিচিত ভারতীয় দলের প্রাক্তন স্টাইলিস বাঁহাতি ব্যাটসম্যান। খোঁচা দিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন, বয়সটা প্রকৃতপক্ষে ৪০ , না ৪৭। যুবরাজ ট্যুইটারে লিখেছেন, এটা তোমার শুভ ৪০ বা ৪৭ তম, একে অপরের পিছনে লেগে একসঙ্গে একগুলো দারুণ বছর কাটানোর একটা ঝলক থাকল এখানে। সিং যে সবসময়ই কিং হবে, তা তুমি সর্বদাই প্রমাণ করে এসেছে।কোয়ারেন্টিনের পর পার্টি তো হবে। ১০০ শতাংশ ভালোবাসা হরভজন।
সুরেশ রায়নাও ভাজ্জিকে অন্যতম সেরা ম্যাচ উইনার হিসেবে উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ম্যাচ উইনার তো বটেই, ভালো মানুষও। তোমার সঙ্গে যে স্মৃতিগুলি রয়েছে, তা চিরস্মরণীয় ও সুখদায়ক। আমার পাশে থাকা ও ক্রিকেটকে যা কিছু দিয়েছ, সেজন্য তোমাকে ধন্যবাদ। নতুন প্রজন্মকে এভাবেই উদ্ধুদ্ধ করতে থাকো।
আইসিসি-ও হরভজনের জন্মদিনে তাঁর কৃতিত্ব উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছে। আইসিসি-র ট্যুইট-টেস্টে ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী স্পিনার-৪১৭। একদিনের ক্রিকেটেও দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী স্পিনার-২৬৫। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে হ্যাটট্রিক। বিশ্বকাপজয়ী। শুভ জন্মদিন হরভজন সিংহ।

সেরা শিরোনাম

Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget