এক্সপ্লোর

আউট ছিলেন না, আম্পায়ারের সিদ্ধান্তের আগেই ক্রিজ ছাড়লেন যুবরাজ! দেখুন ভিডিও

৮ উইকেটে জয়ী হয় ক্রিস গেইলের দল ভ্যানকোভার নাইটস।

কানাডা: গ্লোবাল টি-টোয়েন্টি প্রতিযোগিতার দ্বিতীয় মরশুমের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল টরোন্টো ন্যাশনালস ও ভ্যানকোভার নাইটস।  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটাই ছিল ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিংহর প্রথম ম্যাচ। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি প্রতিযোগিতায় টরোন্টো ন্যাশনালসের হয়ে অভিষেক করলেন তিনি। প্রতিযোগিতার দ্বিতীয় মরশুমে টরোন্টো ন্যাশনালসের অধিনায়কও করা হয়েছে যুবরাজকে।

বৃহস্পতিবার, টসে জিতে যুবরাজদের ব্যাট করতে পাঠান ক্রিস গেইল। শুরুতেই ম্যাকালামের উইকেট হারিয়ে ধাক্কা খায় টরোন্টো ন্যাশনালস। চারে নেমে অধিনায়ক যুবরাজও ফ্লপ। ব্যাটে বলেই হচ্ছিল না তাঁর। ২৭ বল খেলে মাত্র ১৪ রানই আসে তাঁর ব্যাট থেকে। তার মধ্যে ইনিংসের শেষ দিকে আউট না হয়েও ইচ্ছাকৃতভাবে ক্রিজ থেকে বেরিয়ে যাওয়া, সব মিলিয়ে যুবরাজের পারফর্ম্যান্সে হতাশ তাঁর অনুরাগীরা। ১৭ ওভারে নাইটদের মিডিয়াম ফাস্ট বোলার রিজওয়ান চিমার বলে এজ হলেও উইকেট কিপার তাঁর ক্যাচ ফেলে দেয়। তবে বল উইকেটে লাগে। এরপরই দেখা যায়, প্যাভিলিয়নের দিকে হাঁটতে শুরু করেছেন বাঁ হাতি ক্রিকেট তারকা। আম্পায়ারের সিদ্ধান্ত পর্যন্ত দেখলেন না। যদিও পরে দেখা যায় উইকেটে বল লাগার সময় ক্রিজের মধ্যেই ছিলেন যুবরাজ। আউট ছিলেন না তিনি। এই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই তা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

উল্লেখ্য, এই ম্যাচে প্রথম ব্যাট করে যুবরাজের টরোন্টো ন্যাশনালস  নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানই তুলতে পারে। জবাবে ২ উইকেট হারিয়েই গেইলের ভ্যানকোভার নাইটস পৌঁছে যায় তাঁদের কাঙ্খিত লক্ষ্যে। ৮ উইকেটে জয়ী হয় ক্রিস গেইলের দল ভ্যানকোভার নাইটস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget