এক্সপ্লোর

আকাশপথে বুলবুল-বিধ্বস্ত এলাকার পরিদর্শন, পরিস্থিতি স্বাভাবিক করতে টাস্কফোর্স গড়লেন মুখ্যমন্ত্রী

বুলবুলের তাণ্ডবে ৩ জেলার বিস্তীর্ণ এলাকা তছনছ।সরকারি মতে মৃত্যু হয়েছে ৮ জনের।এখনও নিখোঁজ ৮।কারোর মাথার ছাদ উড়ে গেছে...লণ্ডভণ্ড দোকানপাট...নষ্ট, বিঘার পর বিঘা জমির ফসল।

কলকাতা: বুলবুলের তাণ্ডবে ৩ জেলার বিস্তীর্ণ এলাকা তছনছ।সরকারি মতে মৃত্যু হয়েছে ৮ জনের।এখনও নিখোঁজ ৮। কারোর মাথার ছাদ উড়ে গেছে...লণ্ডভণ্ড দোকানপাট...নষ্ট, বিঘার পর বিঘা জমির ফসল। ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা চাক্ষুস করতে সোমবার আকাশপথে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পরে কাকদ্বীপ স্পোর্টস কমপ্লেক্সে জেলা প্রশাসনিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। বৈঠকে সিদ্ধান্ত হয় - যুদ্ধকালীন তৎপরতায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে হবে।দুর্গত অঞ্চলকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরাতে হবে।এরজন্য দু’টি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। একটি রাজ্যস্তরের টাস্ক ফোর্স - নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব।এছাড়া বুলবুল-বিধ্বস্ত দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জন্য টাস্ক ফোর্স।নেতৃত্বে থাকবেন জেলাশাসকরা। দুর্গত এলাকায় ত্রাণ বিলি নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এদিনের প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়, বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের জন্য ১০০ শতাংশ বিমার সুবিধা দেওয়া হবে। বুলবুল-বিধ্বস্ত বিভিন্ন এলাকায় পানীয় জলের সঙ্কটের অভিযোগ উঠেছে। তা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ,জনস্বাস্থ্য কারিগরি দফতরকে জরুরি ভিত্তিতে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। জলের গাড়ি পৌঁছে দিতে হবে দুর্গত এলাকায়। সূত্রের খবর, এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে রিপোর্ট দেওয়া হয়,দুর্গত এলাকায় প্রায় ৬ হাজার বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর নির্দেশ,দুর্গত এলাকায় চটজলদি বিদ্যুৎ সংযোগ ফেরানোর ব্যবস্থা করতে হবে। সরকারি সূত্রে খবর, ১ লক্ষ ৬৪ হাজার মানুষকে দুর্গত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার যে আগে থেকেই ব্যবস্থা নিয়েছে, তাতে বহু প্রাণ বাঁচানো গেছে...এটা কেন্দ্রও বলেছে,আমাদের কাজ খুব ভাল হয়েছে। তবে প্রশাসন সতর্কবার্তা দেওয়ার পরও কেন নদীতে ট্রলার নামল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ৪৮ ঘণ্টা অন্তর অন্তর কোথাও কোনও অভাব-অভিযোগ উঠছে কি না, ত্রাণের সমস্যা আছে কি না, এসব নিয়ে খোঁজ নিতে হবে বলে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget