এক্সপ্লোর

Smartphones: ডিসেম্বরের শুরুতেই ভারতে লঞ্চ হতে চলেছে এই ৫জি স্মার্টফোনগুলি, একনজরে দেখে নিন কোন কোন মডেল আসছে

5G Smartphones: কোন কোন ফোন লঞ্চ হতে চলেছে এবং সেখানে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, একঝলকে দেখে নিন তালিকায়।

Smartphones: বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে ভারতে লঞ্চ হতে চলেছে কয়েকটি ৫জি ফোন (5G Phone)। এখনও পর্যন্ত পাওয়া খবরে ওয়ানপ্লাস ১২ (OnePlus 12), আইকিউওও ১২ (iQoo 12) এবং রেডমি ১৩সি (Redmi 13C 5G) ভারতে লঞ্চ হতে চলেছে। ওয়ানপ্লাস ১২ মডেল চিনে লঞ্চ হবে ৫ ডিসেম্বর। তারপর ভারতের বাজারে এই ফোন আত্মপ্রকাশ করবে ১২ ডিসেম্বর। ওই একই দিনে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও তাদের নতুন ফোন আইকিউওও ১২ ভারতে লঞ্চ করবে। আর আগামী ৬ ডিসেম্বর ভারতে লঞ্চ হবে রেডমি ১৩সি ফোন। এ যাবৎ এই তিনটি ফোন সম্পর্কে যা যা তথ্য প্রকাশ্যে এসেছে তা দেখে নেওয়া যাক একনজরে। 

ওয়ানপ্লাস ১২ 

এটি একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকবে ওয়ানপ্লাস ১২ ফোনে। এছাড়াও থাকবে ২কে রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। ওয়্যারলেস চার্জিং ফিচারের সুবিধা পাওয়া যাবে ওয়ানপ্লাস ১২ ফোনে। বৃষ্টি পড়লেও যাতে ইউজাররা ফোন ব্যবহার করতে পারেন সাবলীল ভাবে তার জন্য থাকবে বিশেষ 'রেনওয়াটার টাচ' ফিচার। এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (৩এক্স জুম সমেত) এবং আরও একটি সেনসর থাকবে। আর থাকবে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্ট। 

রেডমি ১৩সি

এটিও একটি ৫জি মডেল। বলা হচ্ছে রেডমি ১৩সি বাজেট সেগমেন্টের ফোন হতে চলেছে। একটি ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর থাকতে পারে এই ফোনে। রিয়েলমি ১১এস এবং রিয়েলমি ১১ ৫জি ফোনেও এই চিপসেট ছিল। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। ফোনের ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করে ১৬ জিবি পর্যন্ত র‍্যামের পরিমাণ বাড়ানোর সুবিধাও থাকতে চলেছে রেডমি ১৩সি ৫জি ফোনে। ডিসপ্লের উপর থাকবে গোরিলা গ্লাসের কোটিং। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় নষ্ট হবে না ফোন। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে রেডমি ১৩সি ৫জি ফোনে। এই ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে। 

আইকিউওও ১২

ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও তাদের নতুন ফোন চিনে ইতিমধ্যেই লঞ্চ করেছে। এবার ভারতে আসছে আইকিউওও ১২ মডেল। ৬.৭৮ ইঞ্চির AMOLED স্ক্রিন থাকবে এই ফোনে যেখানে ১.৫কে রেজোলিউশন সাপোর্ট পাওয়া যাবে এবং ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এটিও একটি ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে যেখানে থাকবে সুবিশাল ভেপার চেম্বার। এর মাধ্যমে ফোনের ব্যাটারি গরম হয়ে গেলে অতিরিক্ত তাপ নিষ্কাসিত হবে। আইকিউওও ১২ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকবে এই ফোনে। সেখানে থাকবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেনসর, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স (৩এক্স অপটিকাল জুম এবং ১০০এক্স ডিজিটাল জুম সমেত)। ডিসপ্লের উপরে থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- ২০ হাজার টাকার কমে অ্যামাজন থেকে কিনতে পারবেন এই ৫টি স্মার্টফোন, রইল তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget