এক্সপ্লোর

Disney Plus: পাসওয়ার্ড শেয়ারিংয়ে কোপ, তবে থাকবে অন্য সুবিধা, নেটফ্লিক্সের পথেই হাঁটছে ডিজনি প্লাস

Password Sharing: ২০২৪ সাল অর্থাৎ এই বছর মার্চ মাস থেকেই ইউজারদের পাসওয়ার্ড শেয়ার করার ব্যাপারে রেস্ট্রিক্ট করতে শুরু করবে ডিজনি প্লাস কর্তৃপক্ষ। 

Disney Plus: গত বছর অর্থাৎ ২০২৩ সালে পাসওয়ার্ড শেয়ারিংয়ের (Password Sharing) ক্ষেত্রে কড়াকড়ি করেছিল নেটফ্লিক্স (Netflix)। এবার সেই পথেই হাঁটতে চলেছে ডিজনি প্লাস (Disney Plus)। নেটফ্লিক্স নিয়ম করেছে একজন ইউজার তার হাউজহোল্ড অর্থাৎ বাড়ির বাইরে নিজের ওটিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন না। অর্থাৎ আগে যেমন কয়েকজন বন্ধু মিলে পাসওয়ার্ড শেয়ার করে নেটফ্লিক্সের কনটেন্ট দেখতেন, সেই সুযোগ এখন আর নেই। আগামী কয়েক মাসের মধ্যেই ডিজনি প্লাসের ক্ষেত্রেও পাসওয়ার্ড শেয়ারিংয়ে কড়া নিয়ম করতে চলেছে কর্তৃপক্ষ। ডিজনির চিফ ফিনান্সিয়াল Hugh Johnston জানিয়েছেন। ডিজনি প্লাস অ্যাকাউন্টের ক্ষেত্রে অনৈতিক শেয়ারিংয়ের সন্দেহ দেখা দিয়েছে। অনেকক্ষেত্রে এমন হচ্ছে যে একজন ইউজার অন্যের অ্যাকাউন্ট থেকে সাইন আপ করছেন। ২০২৪ সাল অর্থাৎ এই বছর মার্চ মাস থেকেই ইউজারদের পাসওয়ার্ড শেয়ার করার ব্যাপারে রেস্ট্রিক্ট করতে শুরু করবে ডিজনি প্লাস কর্তৃপক্ষ। 

তবে অন্য একটি ব্যবস্থাও চালু করতে চলেছে ডিজনি প্লাস। শোনা যাচ্ছে, অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটি নতুন প্ল্যান চালু করবে তারা। সেখানে অতিরিক্ত টাকা দিলে ভিন্ন বাড়ি বা হাইজহোল্ডে থাকা ইউজারদের নিজের অ্যাকাউন্টে যুক্ত করার সুযোগ পাবেন একজন ইউজার। অনেকটা নেটফ্লিক্সের মতোই। একই ভাবে অতিরিক্ত টাকার বিনিয়ে (খুব বেশি নয়) একটি হাউজহোল্ডের বাইরের ইউজারদের অ্যাকাউন্টে ঢোকার অনুমতি দেয় নেটফ্লিক্স কর্তৃপক্ষ। তবে এই সুবিধা সর্বত্র চালু নেই। বর্তমানে বাড়ির বাইরের সদস্যকে নেটফ্লিক্স অ্যাকাউন্টে যুক্ত করতে চাইলে ইউজারদের মাসে দিতে হয় ৭.৯৯ ডলার।

ডিজনি প্লাস কর্তৃপক্ষ অবশ্য এখনও টাকার পরিমাণ অর্থাৎ অতিরিক্ত কত টাকা নেবে সেই ব্যাপারে কিছু ঘোষণা করেনি। তবে এই প্ল্যান লঞ্চ করার ব্যাপারে খুবই উচ্ছ্বসিত ডিজনি প্লাস কর্তৃপক্ষ। Hugh Johnston- এর কথায়, 'আমাদের কনটেন্টগুলি দুর্দান্ত। তাই আমরা চাই যত বেশি সংখ্যক মানুষ এগুলি উপভোগ করুন। এই প্ল্যান চালু করে আমরা নিজেদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়াতে চাই।' এই নতুন ফিচারকে 'পেইড শেয়ারিং' বলা হচ্ছে। এই সুবিধার মাধ্যমে প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে পারবে তারা, এমনটাই জানাচ্ছে সংস্থা। এর মাধ্যমে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ানোর ব্যাপারে আশাবাদী ডিজনি প্লাস সংস্থা। মার্চ মাস থেকে ডিজনি প্লাসের পাসওয়ার্ড শেয়ারিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম এবং সুবিধা চালু হয়ে গেলে আগামী দিনে ইতিবাচক প্রভাব দেখতে পাবে বলে মনে করছে ডিজনি সংস্থা। 

আরও পড়ুন- নতুন ফোন কিনবেন ভাবছেন? মোটো জি২৪ পাওয়ার- এর বিক্রি শুরু হচ্ছে, দেখে নিন দাম-অফার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget