এক্সপ্লোর

OnePlus Smartphone: দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের, এখন কত টাকায় কিনতে পারবেন?

OnePlus Nord CE 3 Lite 5G: প্যাস্টেল লাইম এবং ক্রোম্যাটিক গ্রে- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসেও অর্থাৎ ফেব্রুয়ারি মাসেও এই ফোনের দাম কমেছিল। 

OnePlus Smartphone: যদি নতুন ফোন কেনার পরিকল্পনা থাকে এবং আপনার বাজেট ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে হয়, তাহলে ওয়ানপ্লাস 'নর্ড' সিরিজের (OnePlus Nord Series) একটি ৫জি ফোন (5G Phone) আপনি অ্যামাজন (Amazon India) থেকে কিনতে পারবেন। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি (OnePlus Nord CE 3 Lite 5G) ফোন অ্যামাজনের ওয়েবসাইট থেকে কত দামে এখন কেনা যাবে, দেখে নেওয়া যাক। 

১৬,৯৯৯ টাকায় কেনা যাবে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে অ্যামাজনে ১৭,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। এই দামেই ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন। এই ফোন অ্যামাজন থেকে কিনতে চাইলে নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এই ব্যাঙ্ক অফার যুক্ত হলে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম হবে ১৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ১৮,৯৯৯ টাকা। প্যাস্টেল লাইম এবং ক্রোম্যাটিক গ্রে- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসেও অর্থাৎ ফেব্রুয়ারি মাসেও এই ফোনের দাম কমেছিল। 

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১২ এবং OxygenOS 13.1- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। দুটো OxygenOS আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। ডুয়াল স্টিরিও স্পিকারের সঙ্গে এই ফোনে রয়েছে নয়েজ ক্যানসেলেশন ফিচারও।
  • জানা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ৫জি ফোনে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। একবার চার্জ দিলে সারাদিন ভালভাবেই এই ফোন ব্যবহার করা যাবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা। 
  • এই ফোনে রয়েছে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget