এক্সপ্লোর

iPhone 14, Apple Watch Price: আগের তুলনায় নতুন আইফোন, এয়ারপডস এবং অ্যাপেল ওয়াচের দাম কতটা বাড়ল?

Apple Event 2022: অ্যাপেলের Far Out ইভেন্টে লঞ্চ হয়েছে আইফোন ১৪ সিরিজ, অ্যাপেল ওয়াচ সিরিজ ৮, অ্যাপেল ওয়াচ এসই সেকেন্ড জেনারেশন, অ্যাপেল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন।

iPhone 14, Apple Watch Price: অ্যাপেলের ইভেন্ট 'Far Out'- এ আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চ করেছে সংস্থা। এই আইফোন সিরিজে মোট চারটি ফোন লঞ্চ হয়েছে। সেগুলি হল- আইফোন ১৪ (iPhone 14), আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus), আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro) এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max)। ভারতে আইফোন ১৪ মডেলের দাম শুরু হবে ৭৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে আইফোন ১৪ প্লাসের দাম শুরু হবে ৮৯,৯০০ টাকা থেকে। এছাড়াও আইফোন ১৪ প্রো মডেলের দাম শুরু হবে ১,২৯,৯০০ টাকা থেকে। আর আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের দাম শুরু হবে ১,৩৯,৯০০ টাকা থেকে। আইফোন ১৩-র তুলনায় নতুন সিরিজে দাম অনেকটাই বেড়েছে। দেখে নেওয়া যাক লঞ্চের সময় আইফোন ১৩ সিরিজের বিভিন্ন মডেলের দাম ভারতে কত ছিল। 

আইফোন ১৩ সিরিজ

২০২১ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল আইফোন ১৩ সিরিজ। এই আইফোন সিরিজেও মোট চারটি মডেল লঞ্চ হয়েছিল। সেগুলি হল- আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স। লঞ্চের সময় আইফোন ১৩ মিনি মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৬৯,৯০০ টাকা। ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৯,৯০০ টাকা। আর ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৯৯,৯০০ টাকা। অন্যদিকে, লঞ্চের সময় আইফোন ১৩ ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৯,৯০০ টাকা। ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৮৯,৯০০ টাকা। আর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৯৯,৯০০ টাকা। 

অ্যাপেল ওয়াচ 

আইফোন ১৪ সিরিজ ছাড়াও অ্যাপেলের ইভেন্টে লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ সিরিজ ৮, অ্যাপেল ওয়াচ এসই সেকেন্ড জেনারেশন এবং অ্যাপেল ওয়াচ আলট্রা। এছাড়াও লঞ্চ হয়েছে অ্যাপেল এয়ারপডস প্রো ২। অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ জিপিএস মডেলের দাম ভারতে শুরু হবে ৪৫,৯০০ টাকা থেকে। দেখা যাক অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর তুলনায় দাম কত বেড়েছে। ভারতে অ্যাপেল ওয়াচ ৭ সিরিজের দাম শুরু হয়েছিল ৪১,৯০০ টাকা থেকে। সেলুলার মডেলের ৪১ মিলিমিটার সাইজের ঘড়ির দাম ছিল ৫০,৯০০ টাকা। অন্যদিকে ৪৫ মিলিমিটার সাইজের অ্যাপেল ওয়াচ সিরিজ ৭ জিপিএস মডেলের দাম ৪৪,৯০০ টাকা। একই সাইজে অ্যাপেল ওয়াচ সেরিজ ৭ জিপিএস এবং সেলুলার মডেলের দাম ছিল ৫৩,৯০০ টাকা। 

অ্যাপেল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন

ভারতে এই এয়ারপডসের দাম শুরু হতে চলেছে ২৬,৯০০ টাকা থেকে। এর আগে ২০১৯ সালে এয়ারপডস প্রো ভারতে লঞ্চ হয়েছিল ২৪,৯০০ টাকায়। 

আরও পড়ুন- অ্যাপল দাবি করছে সেরা সৃষ্টি, কী রয়েছে আইফোন ১৪ প্রো সিরিজে?

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget