এক্সপ্লোর

ATM Scam: শোল্ডার সার্ফিং কী? এর মাধ্যমে কীভাবে প্রতারণার শিকার হতে পারেন আপনি?

ATM Card Scam: অনেকসময়েই এটিএম মেশিনে বিশেষ কোনও ডিভাইস লাগানো থাকে। এর সাহায্যে আপনার কার্ড নম্বর, পিন ইত্যাদি হাতিয়ে নিতে পারেন হ্যাকাররা।

ATM Scam: এটিএম স্ক্যামের (ATM Scam) সঙ্গে আজকাল প্রায় সকলেই পরিচিত। ফিজিক্যাল হোক বা অনলাইন মাধ্যম, স্ক্যামারদের হাত থেকে নিস্তার নেই। একটু অসাবধান হলেই হ্যাকারদের প্রতারণার (Fraud) জালে ফাঁসবেন আপনি। অজান্তেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হবে টাকা। হদিশ করলে দেখা যাবে এটিএম প্রতারণার শিকার হয়েছেন আপনি। 

Shoulder Surfing

এটিএম প্রতারণার নতুন কৌশল হল এই shoulder surfing। বাংলা অর্থ করলে দাঁড়ায় আপনার ঘাড়ের উপর উঁকি মেরে, আপনার অজান্তেই তথ্য হাতিয়ে নিচ্ছে কেউ। মূলত এটিএম ট্রানজাকশন এবং ফোনের মাধ্যমে টাকা লেনদেন করার সময়েই shoulder surfing হয় এবং প্রতারণার শিকার হন আপনি।

কীভাবে shoulder surfing প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করবেন

যখন এটিএম কাউন্টারে টাকা তুলতে ঢুকবেন বা আজকাল যে এটিএম মেশিনে টাকা জমা দেওয়া যায়, সেই কাজ করতে ঢুকবেন অবশ্যই খেয়াল রাখুন সেই সময় যেন কাউন্টারে আপনি একাই থাকেন। হয়তো দেখলেন কোনও এক ব্যক্তি আছেন, তিনি কাউন্টারের অন্য মেশিনের সামনে রয়েছেন, আপনার বোঝার আগেই আশপাশে নজর রেখে ব্যক্তিগত তথ্য যেমন নাম, পিন নম্বর, অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি হাতিয়ে নিতে পারেন ওই হ্যাকার। সকলকে অবিশ্বাস করা উচিত নয়। তবে এটিএম কাউন্টারে একা ঢুকে কাজ করাই শ্রেয়। বিপদ এড়ানোর ক্ষেত্রে এটাই প্রথম ধাপ। অনলাইনে কিউআর কোড স্ক্যান করে যখন আপনি ফোনে পাসকোড দিয়ে ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠান সেক্ষেত্রেও প্রতারণার শিকার হতে পারেন আপনি। তাই সাবধান এবং সতর্ক থাকা ছাড়া উপায় নেই। 

মূলত যে জিনিসগুলি মাথায় রাখবেন

  • এটিএম মেশিনে পিন নম্বর টাইপ করার সময় আশপাশে কেউ যেন না থাকে
  • ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড, দু'ক্ষেত্রেই কার্ড নম্বর, পিন ইত্যাদি কাউকেই জানাবেন না প্রকাশ্যে
  • কিউআর পেমেন্ট করার সময়েও সতর্ক থাকা প্রয়োজন 
  • প্রধানত আশপাশের লোকজনের থেকে নিজের স্ক্রিন নিরাপদে রাখুন

এটিএমের মাধ্যমে আরও অনেক ভাবেই হয় প্রতারণা

অনেকসময়েই এটিএম মেশিনে বিশেষ কোনও ডিভাইস লাগানো থাকে। এর সাহায্যে আপনার কার্ড নম্বর, পিন ইত্যাদি হাতিয়ে নিতে পারেন হ্যাকাররা। অচেনা লোকের থেকে ব্যাঙ্কের এটিএমে সাহায্য না নেওয়াই ভাল। প্রয়োজনে ব্যাঙ্কের সঙ্গে থাকা এটিএম কাউন্টার থেকে টাকা তোলার চেষ্টা করুন। সমস্যায় পড়লে ব্যাঙ্কের লোকের থেকে সাহায্য নিন। টাকা তোলা হয়ে গেলে নিজের ট্রানজাকশন সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ক্যানসেল বাটন ব্যবহার করে তবেই এটিএম কাউন্টার ছেড়ে বেরোন।

আরও পড়ুন- মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ 'সুপারফুড'

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget