এক্সপ্লোর

Poco Smartphones: ফ্লিপকার্টে পোকো-র ফোনে দুরন্ত অফার, কোন কোন মডেল কত কম দামে কেনা যাবে?

Poco Mobiles: ফ্লিপকার্টের আসন্ন বিগ বিলিয়ন ডে'জ সেলে পোকো সংস্থার একগুচ্ছ ফোন কেনা যাবে বেশ কিছুটা কম দামে। কোন কোন ফোনের দামে ছাড় রয়েছে দেখে নিন।

Poco Smartphone: দীপাবলি উপলক্ষ্যে পোকো কোম্পানির স্মার্টফোনে দুরন্ত অফার দিতে চলেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)। ফ্লিপকার্টের মাধ্যমে পোকো (Poco) সংস্থার এই ফোনগুলি অনেকটাই কম দামে কেনা যাবে। কোন কোন ফোনে ছাড় থাকতে চলেছে দেখে নিন। আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হতে চলেছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে’জ সেল ২০২২ (Flipkart Big Billion Days Sale 2022)। সেখানেই পোকোর পাঁচটি ফোনে দুর্দান্ত অফার থাকতে চলেছে।

পোকো এফ৪ ৫জি- লঞ্চের সময় এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ২৭,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে পাওয়া যাবে ২১,৯৯৯ টাকায়। অর্থাৎ ৬০০০ টাকা দাম কমতে চলেছে এই ফোনের বেস ভ্যারিয়েন্টের। ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে পোকো এফ৪ ৫জি ফোনে। তার সঙ্গে রয়েছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। এছাড়াও রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ই৪ অ্যামোলেড ডিসপ্লে এবং একটি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

পোকো এক্স৪ প্রো ৫জি- এই ফোন লঞ্চ হয়েছিল ১৮,৯৯৯ টাকায়। তবে ফ্লিপকার্টে এই ফোনের উপর ৫০০০ টাকা ব্যাঙ্ক অফার রয়েছে। ফলে পোকোর এই মডেল পাওয়া যাবে ১৩,৯৯৯ টাকায়। এই ফোনেরও বেস ভ্যারিয়েন্টের দাম কমতে চলেছে। পোকো এক্স সিরিজের এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং চার্জিং সাপোর্ট রয়েছে।

পোকো এম৫- এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। ফ্লিপকার্টে এই মডেল ১৫০০ টাকা ছাড়ে পাওয়া যাবে। এটিও বেস ভ্যারিয়েন্ট। এই ফোনে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ও ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। 

পোকো এম৪ ৫জি- পোকো সংস্থার এই ফোনও ভারতে লঞ্চ হয়েছিল ১২,৪৯৯ টাকায়। তবে ফ্লিপকার্ট থেকে এই ফোনের বেস মডেল কেনা যাবে ৯৭৪৯ টাকায়।

পোকো এম৪ প্রো- পোকো কোম্পানির এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল ১৪,৯৯৯ টাকায়। সেই মডেল ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। অর্থাৎ ৩০০০ টাকা দাম কমতে চলেছে।

আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু হয়েছে আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের, দাম এবং অফার দেখে নিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget