এক্সপ্লোর

iQoo Z6 Lite 5G: ভারতে বিক্রি শুরু হয়েছে আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের, দাম এবং অফার দেখে নিন

iQoo Smartphone: আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের সঙ্গে বাক্সে চার্জার থাকবে। আলাদা করে কিনতে হবে। এই চার্জার কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।

iQoo Z6 Lite 5G: ভারতে বিক্রি শুরু হয়েছে iQoo Z6 Lite 5G ফোনের। ১৫ হাজার টাকার কমে ভারতে এই ৫জি ফোন লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। এছাড়াও রয়েছে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তার উপরে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। আইকিউওও সংস্থার এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার পুরো চার্জ দিলে ১৮.৫ ঘণ্টা পর্যন্ত অবিচ্ছেদ্য ভিডিও স্ট্রিমিং এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে এই ফোনে। তবে ফোনের বাক্সে চার্জার নেই।

ভারতে iQoo Z6 Lite 5G ফোনের দাম এবং উপলব্ধতা

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৪৯৯ টাকা। Mystic Night এবং Stellar Green- এই দুই রঙে পাওয়া যাচ্ছে ভিভো সাব-ব্র্যান্ডের এই ৫জি ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং আইকিউওও সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। এসবিআই কার্ডে ফোন কিনলে ক্রেতারা ২৫০০ টাকা ছাড় পাবেন। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ছাড় বজায় থাকবে বলে জানা গিয়েছে। এই ফোনের সঙ্গে বাক্সে চার্জার থাকবে। আলাদা করে কিনতে হবে। ১৪ সেপ্টেম্বর থেকে এই চার্জার কিনতে পারবেন ইউজাররা। অ্যামাজন থেকে কেনা যাবে এই চার্জার। ফোনের সঙ্গে চার্জার কিনলে দাম পড়বে ৩৯৯ টাকা। আর আলাদা ভাবে শুরু চার্জার কিনলে দাম পড়বে ৬০০ টাকা।

এবার দেখে নেওয়া যাক iQoo Z6 Lite 5G ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এটিই বিশ্বের প্রথম ফোন যেখানে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। এছাড়াও iQoo Z6 Lite 5G ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেমের সাপোর্ট।
  • iQoo Z6 Lite 5G ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। তবে ফোনের সঙ্গে বাক্সে চার্জার থাকবে। আলাদা করে কিনতে হবে।
  • ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ৫জি ফোনে রয়েছে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে রয়েছে বিশেষ কুলিং ফিচারের সাপোর্ট। একটানা অনেকক্ষণ গেম খেললে বা সিনেমা, ভিডিও দেখলে ফোন যাতে গরমে হয়ে না যায় সেইজন্য এই বিশেষ ফিচারের সাপোর্ট রয়েছে iQoo Z6 Lite 5G ফোনে।
  • এছাড়াও এই ফোনে রয়েছে Extended RAM 2.0 ফিচার। অর্থাৎ ফোনের না ব্যবহার হওয়া স্টোরেজের সাহায্যে র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। এর ফলে সাবলীল ভাবে কাজ করবে আপনার ফোন। হ্যাং হওয়া বা স্লো হয়ে যাওয়ার সমস্যা দেখা যাবে না।
  • আইকিউওও সংস্থার এই ৫জি ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর এবং Eye Autofocus ফিচার। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর। এছাড়াও ডিসপ্লের উপরে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

আরও পড়ুন- দাম কমল স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোনের, এখন কত টাকায় কিনতে পারবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget