এক্সপ্লোর

BSNL Recharge Plan: বিএসএনএল- এর ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানে, কী কী সুযোগ-সুবিধা রয়েছে ইউজারদের জন্য?

BSNL 249 Plan: বিএসএনএল- এর ২৪৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান। বিএসএনএল- এর এই রিচার্জ প্ল্যানের মেয়াদ একমাসের থেকে বেশি। সুযোগ, সুবিধাও রয়েছে অনেক।

BSNL Recharge Plan: জিও, এয়ারটেল, ভোডাফোন- সব টেলিকম সংস্থা যখন তাদের প্রিপেড এবং পোস্টপেড রিচার্জ প্ল্যানের ট্যারিফ বাড়িয়েছে, সেই সময় সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে বিএসএনএল- এর ২৪৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান। বিএসএনএল- এর এই রিচার্জ প্ল্যানের মেয়াদ একমাসের থেকে বেশি। সুযোগ, সুবিধাও রয়েছে অনেক। তাহলে চলুন বিশদে জেনে নেওয়া যাক বিএসএনএল- এর ২৪৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান সম্পর্কে। 

বিএসএনএল- এর ২৪৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান 

  • এই প্ল্যানের মেয়াদ ৪৫ দিন। অর্থাৎ প্রায় দেড় মাস। 
  • প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি করে ডেটা। অর্থাৎ মোট ৯০ জিবি ডেটা পাবেন ইউজাররা। 
  • এছাড়াও থাকছে প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসের সুবিধা। 
  • ভারতের যেকোনও প্রান্তে যেকোনও নেটওয়ার্কে ফ্রি ভয়েস কল করার সুবিধাও থাকছে। 

২৫০ টাকার মধ্যে বিএসএনএল- এর আরও একটি প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে যেখানেও একসঙ্গে ইউজাররা অনেক সুযোগ সুবিধা পাবেন 

বিএসএনএল- এর ২২৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান 

  • এই প্ল্যানের মেয়াদ পুরো একমাস। যেমন- আপনি যদি ২৭ জুলাই এই প্ল্যান রিচার্জ করেন তাহলে তা চালু থাকবে ২৭ অগস্ট পর্যন্ত। 
  • বিএসএনএল- এর ২২৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে ইউজাররা প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন। অর্থাৎ সারাদিন ভালভাবেই ইন্টারনেট সার্ফিং করার সুযোগ থাকছে গ্রাহকদের কাছে। 
  • এছাড়াও থাকছে আনলিমিটেড কলিং- এর পরিষেবা। যেকোনও সংস্থার কানেকশনে আপনি ফোন করতে পারবেন। শুধু লোকাল নয়, এসটিডি- র ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই আনলিমিটেড কলিং পরিষেবা। 
  • এর পাশাপাশি প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস- এর সুবিধাও এই রিচার্জ প্ল্যানেই পাবেন ইউজাররা। 

বিএসএনএল- এর দীর্ঘমেয়াদি প্রিপেড রিচার্জ প্ল্যান 

৩৯৫ দিনের একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল। অর্থাৎ ১৩ মাস চালু থাকবে এই রিচার্জ প্ল্যান। বিএসএনএল- এর ৩৯৫ দিনের মেয়াদ যুক্ত এই রিচার্জ প্ল্যানের খরচ ২৩৯৯ টাকা। হিসেব করলে দেখা যাচ্ছে প্রতি মাসে ২০০ টাকা মতো খরচ পড়বে এই রিচার্জ প্ল্যানের জন্য। 

এই রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে, দেখে নিন 

  • প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি হাই-স্পিড ডেটা। 
  • এর পাশাপাশি প্রতিদিনে ১০০ ফ্রি এসএমএসের সুবিধাও থাকবে। 
  • আর পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা। সমস্ত নেটওয়ার্কে এই পরিষেবা পাওয়া যাবে। 
  • অতিরিক্ত সুবিধা হিসেবে বিএসএনএল- এর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন ফ্রি রোমিং সাপোর্ট।
  • এছাড়াও পাওয়া যাবে জিং মিউজিক, বিএসএনএল টিউনস, হার্ডি গেমস, চ্যালেঞ্জার অ্যারেনা গেমস এবং গেমঅন অ্যাস্ট্রোটেল- এইসবের পরিষেবা। 

আরও পড়ুন- প্রায় ১৭ হাজার টাকা দাম কমল আইফোন ১৫- র ! এত ছাড় কীভাবে কোথায় পাবেন ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget