এক্সপ্লোর

Digital Arrest: ভিডিয়ো কলে পোশাক খুলতে বাধ্য করে ১.৮ লক্ষ টাকা লুট, ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত মহিলা

Cyber Fraud: ফের দেশে ডিজিটাল অ্যারেস্টের প্রতারণা। মুম্বইয়ের একজন ২৬ বছর বয়সী মহিলা এবার ডিজিটাল অ্যারেস্টের শিকার। ১.৮ লক্ষ টাকা খোয়া গেল তাঁর।

Cyber Scam: ফের দেশে ডিজিটাল অ্যারেস্টের প্রতারণা। মুম্বইয়ের একজন ২৬ বছর বয়সী মহিলা এবার ডিজিটাল অ্যারেস্টের শিকার। ১.৮ লক্ষ টাকা খোয়া গেল তাঁর। পুলিশের নাম ভাঁড়িয়ে সেই মহিলাকে জালিয়াতরা জানিয়েছিল যে একটি আর্থিক তছরূপের (Cyber Scam) মামলায় তাঁর নাম উঠে এসেছে এবং তাঁকে গ্রেফতার করা হবে। আর এই হুমকি দেওয়ার পরেই ভিডিয়ো কলে (Digital Arrest) সেই মহিলাকে পোশাক খুলতে বাধ্য করেন তারা এবং তারপরই তাঁর অ্যাকাউন্ট থেকে লুট করেন ১ লক্ষ ৭৮ হাজার টাকা। কী ঘটেছিল আদপে ?

মুম্বইয়ের বরিভেলি ইস্টে থাকতেন সেই মহিলা, একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করতেন তিনি। ১৯ নভেম্বর তাঁকে জালিয়াতরা ফোন করে এবং নিজেদের দিল্লি পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেয়। তারাই সেই মহিলাকে জানায় যে তাঁর নাম উঠে এসেছে একটি আর্থিক তছরূপের মামলায়। কারাদণ্ডে দণ্ডিত জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নরেশ গোয়েলের সঙ্গে জড়িয়ে গিয়েছে তাঁর নাম। আর সেই জালিয়াতরা মহিলাকে গ্রেফতারির হুমকি দেন। পরক্ষণেই ভিডিয়ো কল করে বসে জালিয়াতরা। মহিলাকে জানানো হয় তিনি ডিজিটালি গ্রেফতার হয়েছেন।

জালিয়াতরা সেই মহিলাকে একটি হোটেল বুক করতে বলেন যাতে সেখানে গিয়ে বাকি জেরাপর্ব সারা যায়। সেই মত হোটেল বুক করেন মহিলা, সেখানে যাওয়া মাত্র জালিয়াতরা বলেন যে তাঁকে ১ লক্ষ ৭৮ হাজার টাকা ট্রান্সফার করতে হবে তাদের অ্যাকাউন্টে। ভিডিয়ো কল চলাকালীন বডি ভেরিফিকেশনের নাম করে তাঁকে পোশাক পর্যন্ত খুলতে বাধ্য করান তারা। জালিয়াতদের নির্দেশ মেনে সেই মহিলাও ১ লক্ষ ৭৮ হাজার টাকা ট্রান্সফার করে দেন।

পরে যখন তিনি বুঝতে পারেন যে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে, তিনি তৎক্ষণাৎ থানায় অভিযোগ দায়ের করেন। ২৮ নভেম্বর অভিযোগ দায়ের করা হয়। এর আগেও নরেশ গোয়েলের নাম করে বর্ধমান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান শ্রী পল অসওয়ালের থেকে ৭ কোটি টাকা লুট করেছিল জালিয়াতরা। তাঁর ক্ষেত্রেও ফোনে তাঁকে জানানো হয়েছিল যে তিনি ডিজিটালি গ্রেফতার হয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: PM Mandhan Yojana: দেশের কৃষকদেরও পেনশনের সুবিধে দেয় কেন্দ্র, কীভাবে পাবেন ? কোথায় করতে হয় আবেদন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Laptop Using Tips:  ল্যাপটপ অতিরিক্ত গরম হচ্ছে ? সাবধান, এই ৫টি ভুল ডেকে আনছে বড় বিপদ
ল্যাপটপ অতিরিক্ত গরম হচ্ছে ? সাবধান, এই ৫টি ভুল ডেকে আনছে বড় বিপদ
FIFA World Cup: বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
AC Buying Tips : কোন এসি কেনা উচিত, সিঙ্গল না ডুয়াল ইনভার্টার ? কে দেবে বেশি কুলিং, কম বিলিং ?
কোন এসি কেনা উচিত, সিঙ্গল না ডুয়াল ইনভার্টার ? কে দেবে বেশি কুলিং, কম বিলিং ?
AC In Neck : গলায় ঝোলাতে পারবেন এসি, সব সময় থাকবে ঘাড়ে, সোনি আনল দারুণ ডিভাইস
গলায় ঝোলাতে পারবেন এসি, সব সময় থাকবে ঘাড়ে, সোনি আনল দারুণ ডিভাইস

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget