এক্সপ্লোর

Croma Everything Apple Sale 2022: শুরু হল ক্রোমার 'অ্যাপেল সেল', আইফোনের কোন কোন মডেল কতটা কমে কেনা যাবে, দেখে নিন

iPhones: ক্রোমার এই সেলে আইফোন ১১, আইফোন ১২ এবং আইফোন ১৩--- এই তিনটি ফোন পাওয়া যাবে অনেকটাই কম দামে।

Apple Sale: শুরু হয়ে গিয়েছে Croma Everything Apple Sale। আইফোন ১৩, আইফোন ১২ এবং আইফোন ১১- র ক্ষেত্রে এই সেল ইভেন্টে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে। Croma Everything Apple July 2022 Sale- এ বিভিন্ন প্রোডাক্টে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে। এর সঙ্গেই যুক্ত রয়েছে ব্যাঙ্ক অফার। আইফোন ছাড়াও অ্যাপেলের অন্যান্য প্রোডাক্ট যেমন- ট্যাবলেট, ল্যাপটপ, স্মার্টওয়াচেও রয়েছে ছাড়। বিভিন্ন প্রোডাক্ট অ্যাকসেসরিজের ক্ষেত্রেও ক্রোমার তরফে প্রায় ৬৭ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। দেখে নেওয়া যাক আইফোনগুলির ক্ষেত্রে কতটা ছাড় রয়েছে এই Croma Everything Apple July 2022 Sale- এ। উল্লেখ্য এই সেল শুরু হয়েছে ২৮ জুলাই। আর শেষ হবে ৩১ জুলাই।

আইফোন ১৩- অ্যাপেল আইফোন ১৩ মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৭৯,৯০০ টাকা। সেটা ক্রোমার এই সেলে পাওয়া যাচ্ছে ৬৬,৯৯০ টাকায়। এই ফোনেরই ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৮৯,৯০০ টাকা। সেই মডেল পাওয়া যাচ্ছে ৭৫,৯৯০ টাকায়। গত বছর সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল আইফোন ১৩। এখানে রয়েছে এ১৫ বায়োনিক চিপ এবং ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে।

আইফোন ১২- অ্যাপেল আইফোন ১২- র ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৬৫,৯০০ টাকা। ক্রোমার সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ৫৩,৯৯০ টাকায়। ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৭০,৯০০ টাকা। সেই মডেল ৫৮,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ক্রোমার এই সেলে। ২০২০ সালের অক্টোবর মাসে ভারতে এই ফোনের বিক্রি শুরু হয়েছিল। আইফোন ১২- তে রয়েছে এ১৪ বায়োনিক চিপ এবং একটি ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে।

আইফোন ১১- অ্যাপেল আইফোন ১১- র ৬৪ জিবি স্টোরেজ মডেলের আসল দাম ৪৯,৯৯০ টাকা। সেটা এখন ক্রোমার সেলে পাওয়া যাচ্ছে ৪২,৯৯০ টাকায়। এই ফোনেরই ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৫৪,৯০০ টাকা। তবে ক্রোমার সেলে তার দাম ৪৯,৯৯০ টাকা। এই ফোন ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল। এখানে রয়েছে এ১৩ বায়োনিক চিপ এবং ৬.১ ইঞ্চির ডিসপ্লে।

আরও পড়ুন- ভারতে লঞ্চের আগে প্রকাশ্যে আইকিউওও ৯টি ৫জি ফোনের সম্ভাব্য দাম ও বিভিন্ন অফার

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget