এক্সপ্লোর

Disney Layoffs: দ্বিতীয় দফায় ডিজনি সংস্থায় শুরু কর্মী ছাঁটাই, চাকরি খোয়াতে পারেন প্রায় চার হাজার

Layoffs: প্রথম দফায় সাত হাজার কর্মী ছাঁটাই (Layoffs) করেছে ডিজনি (Disney) সংস্থা। এই ছাঁটাইয়ের সময় ডিজনি কর্তৃপক্ষ জানিয়েছিল খরচ নিয়ন্ত্রণের জন্যই এই বিপুল পরিমাণ ছাঁটাই করা হচ্ছে।

Disney Layoffs: দ্বিতীয় দফায় ডিজনি (Disney) সংস্থায় শুরু হয়েছে কর্মী ছাঁটাই (Layoffs)। কিছুদিন আগেই Walt Disney সংস্থার এই কর্মী ছাঁটাই প্রসঙ্গে আভাস পাওয়া গিয়েছিল। ব্লুবার্গের রিপোর্ট সূত্রে খবর Walt Disney-র বিনোদন বিভাগে কর্মরতদের ১৫ শতাংশ ছাঁটাই হতে পারে এই দফায়। চলতি বছর মার্চ মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছে Walt Disney সংস্থা। এবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। প্রায় ৪০০০ কর্মী এই দফায় চাকরি খোয়াতে পারেন ডিজনি সংস্থা থেকে। শুধু তাই নয়, দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই শুরুর সঙ্গে সঙ্গেই তৃতীয় দফার কর্মী ছাঁটাইয়ের আভাসও পাওয়া গিয়েছে। তবে সেই সম্পর্কে বিশদে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। 

ডিজনি সংস্থায় প্রথম দফার কর্মী ছাঁটাই

প্রথম দফায় সাত হাজার কর্মী ছাঁটাই (Layoffs) করেছে ডিজনি (Disney) সংস্থা। এই ছাঁটাইয়ের সময় ডিজনি কর্তৃপক্ষ জানিয়েছিল খরচ নিয়ন্ত্রণের জন্যই এই বিপুল পরিমাণ ছাঁটাই করা হচ্ছে। আপাতত গোটা বিশ্বই একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে মত ওই সংস্থার। অনুমান, দ্বিতীয় দফাতেও একই কারণে কর্মী ছাঁটাই করতে চলেছে ডিজনি সংস্থা। ডিজনি সংস্থায় দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিভিন্ন বিভাগের ম্যানেজারদের কাছে বার্তা পৌঁছে গিয়েছিল। সেখানে তুলনায় দুর্বল, অদক্ষ কর্মীদের খুঁজে বের করতে বলা হয়েছিল। তার ভিত্তিতেই এই দফার কর্মী ছাঁটাই হবে বলে অনুমান।

Lenovo Layoffs: এবার কর্মী ছাঁটাই (Layoffs) হতে চলেছে লেনোভো (Lenovo) সংস্থাতেও। জানা গিয়েছে, লেনোভোর PC ডেস্কটপের ব্যবসাতেও অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে। তার জেরে এবার ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার বা PC নির্মাণ বন্ধ করতে চলেছে লেনোভো সংস্থা। এর পাশাপাশি গ্লোবাল স্তরে কর্মী ছাঁটাইয়ের পথেও হাঁটবে লেনোভো সংস্থা। মূলত খরচ নিয়ন্ত্রণের জন্যই এই কর্মী ছাঁটাই করা হবে। জানা গিয়েছে ১১৫ মিলিয়ন ডলার খরচ নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে লেনোভো সংস্থার। আর তার জেরেই এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে লেনোভো সংস্থা। কত সংখ্যক কর্মী ছাঁটাই করবে লেনোভো কর্তৃপক্ষ তা এখনও স্পষ্ট নয়।

২০২২ সালের শেষভাগ থেকে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্বজুড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায়। বিশ্বের প্রথম সারির তাবড় সব টেক কোম্পানিতেই হয়েছে কর্মী ছাঁটাই। উল্লেখ্য, বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে (IT Companies) কোনওভাবেই থামছে কর্মী ছাঁটাই (Employee Layoffs) প্রক্রিয়া।  

আরও পড়ুন- কর্মী ছাঁটাই অব্যাহত, মেটা-অ্যাকসেঞ্চার-অ্যামাজনে চালু কর্মী ছাঁটাই

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget