এক্সপ্লোর

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা

Content Creation: কনটেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় সকলের সুবিধার্থে বিরাট পদক্ষেপ নিয়েছে ফেসবুক। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা করেছে একটি স্বতন্ত্র ক্রিয়েটর স্টুডিও তৈরি করতে চলেছে তারা। 

কনটেন্ট ক্রিয়েশন এখন জনপ্রিয় পেশা। শুধু তরুণ প্রজন্মই নয়, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেদের পরিচিতি তৈরি করতে প্রতিযোগিতায় রয়েছেন মাঝ-বয়সী থেকে শুরু করে ৫০ এমনকী ৬০ পেরোনো লোকজনও। সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করেছে নিজের পরিচিতি বানানোর পেশায় এখন রয়েছেন প্রায় সব বয়সীরাই। কী কনটেন্ট তৈরি করলে আরও বেশি ক্রাউড এনগেজমেন্ট হবে, এই একটা প্রশ্ন সব সময়েই ঘুরতে থাকে কনটেন্ট ক্রিয়েটরদের মাথায়। আর তাই কনটেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় সকলের সুবিধার্থে বিরাট পদক্ষেপ নিয়েছে মেটা অধিকৃত মেসেজিং অ্যাপ ফেসবুক। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা করেছে একটি স্বতন্ত্র ক্রিয়েটর স্টুডিও তৈরি করতে চলেছে তারা। 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI ফিচার সমৃদ্ধ এই অ্যাপ ক্রিয়েটরদের বিভিন্ন বিষয়ে টিপস দেবে। যেমন - কোন উপায়ে আরও বেশি করে ক্রাউড এনগেজমেন্ট বাড়ানো যাবে, কমিউনিটির সঙ্গে কীভাবে যোগাযোগ বাড়ানো যাবে - এইসব বিষয়ে টিপস দেওয়া হবে। অন্যান্য কনটেন্ট ক্রিয়েটররা কী ধরনের কাজ করছেন, সেটা দেখে নতুন কিছু শেয়ার জন্য বিশেষ টুলস- ও থাকতে চলেছে AI সমৃদ্ধ ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও অ্যাপে। আপাতত আইওএস ভার্সানে ফেসবুক তাদের স্বতন্ত্র ক্রিয়েটর স্টুডিও অ্যাপের রোল আউট করবে। কয়েক সপ্তাহ ধরে এটাই চলবে। এরপর নির্দিষ্ট কিছু ক্রিয়েটরদের উপর এই অ্যাপের পরীক্ষা নিরীক্ষা শুরু হবে। 

অন্যদিকে জানা গিয়েছে, ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও অ্যাপে যুক্ত করা হয়েছে AI ক্রিয়েটর অ্যাসিসট্যান্ট। এর সাহায্যে ক্রিয়েটারদের পরামর্শ দেওয়া হবে তাঁদেরই কনটেন্টের উপর ভিত্তি করে। কনটেন্টের ধরন, ক্রিয়েটারদের পারফরম্যান্স, আর এইসবের উপর দর্শকদের কী অভিব্যক্তি - এইসব জিনিসের উপর ভিত্তি করেই দেওয়া হবে পরামর্শ। ফেসবুকের এই AI সমৃদ্ধ নতুন ক্রিয়েটর স্টুডিওর সাহায্যে ইউজাররা খুব সহজেই ভীষণ পরিচিত প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন, যেমন কখন পোস্ট করা উচিত কিংবা দর্শকরা কমেন্টে কী বলছেন - এইসব তথ্য জানা যাবে সহজে। নতুন ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে মেটা কর্তৃপক্ষ চাইছে ইউজাররা যাতে আরও বেশি করে ফেসবুকের সঙ্গে সংযুক্ত থাকে। প্রতিযোগী অ্যাপ টিকটক কিংবা ইউটিউবের মতো প্ল্যাটফর্মের তুলনায় ফেসবুকে যাতে কনটেন্ট ক্রিয়েটরদের যুক্ত হওয়ার বিষয়টা বৃদ্ধি পায়, সেই জন্যই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও বর্তমানে  ChatGPT- র উপর সকলেরই নির্ভরশীলতা বেড়েছে। সেই ক্ষেত্রেও কনটেন্ট ক্রিয়েটররা যাতে তাদের স্বতন্ত্র এবং AI সমৃদ্ধ ক্রিয়েটর স্টুডিও- র উপর নির্ভর করতে পারে, সেই চেষ্টাও চালাচ্ছে মেটা এবং ফেসবুক। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Advertisement

ভিডিও

Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget