এক্সপ্লোর

Cyber Scam: ইনস্টাগ্রামে জ্যোতিষীর পাল্লায় পড়ে সর্বস্বান্ত ! বিয়ের ব্যাপারে জানতে গিয়ে ৬ লক্ষ খোয়ালেন তরুণী

Fake Astrology Scam: ইনস্টাগ্রামে এক জ্যোতিষী লাভ ম্যারেজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীর কাছ থেকে ৬ লক্ষ টাকা লুট করেছেন। প্রতারণা হয়েছে বুঝতে পেরে পুলিশে অভিযোগ করেন সেই তরুণী।

Fake Astrology Scam: সমাজমাধ্যমেও এখন চারিদিকে প্রতারণার ফাঁদ। সুরক্ষিত না থাকলেই সর্বস্বান্ত হতে পারেন আপনিও। দেশে ক্রমেই বেড়ে চলেছে সাইবার অপরাধের ঘটনা। সম্প্রতি এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে ইনস্টাগ্রামে (Fake Astrology Scam) এক জ্যোতিষী লাভ ম্যারেজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীর কাছ থেকে ৬ লক্ষ টাকা লুট করেছেন। সমাজমাধ্যমে এমন অনেক জ্যোতিষীর ভিডিয়ো (Cyber Scam) বহুল প্রচারিত হয়, সেখানেও বিপদ ! আদপে কী ঘটেছিল সেই মহিলার সঙ্গে ?

ঘটনাটি কী

বেঙ্গালুরুর ইলেকট্রনিক্স সিটির বাসিন্দা এই তরুণীর নাম প্রিয়া। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। সম্প্রতি পুলিশের কাছে তিনি অভিযোগ করেন যে বিগত ৫ জানুয়ারি ইনস্টাগ্রামে তিনি 'splno1indianastrologer' নামে একটি প্রোফাইল খুঁজে পান যেখানে একজন অঘোরী বাবার ছবি লাগানো ছিল প্রোফাইল পিকচারে। তিনি দাবি করেছেন যে তিনি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এবং অনেক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি। স্বাভাবিক উৎসাহ কিংবা কৌতুহলবশত সেই প্রোফাইলের ব্যক্তির কাছে মেসেজ করে প্রিয়া জানতে চেয়েছিল কিছু বিষয়ে এবং তার উত্তরে সেই প্রোফাইল থেকে প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের নাম ও জন্মতারিখ বলেন প্রিয়া, জ্যোতিষী জানায় যে তার লাভ ম্যারেজ হবে। কিন্তু তার রাশিফলে কিছু সমস্যা রয়েছে। আর সেই সমস্যা দূর করতে কিছু পুজো করতে হবে প্রিয়াকে।

প্রাথমিকভাবে সেই জ্যোতিষী প্রিয়াকে ১৮২০ টাকা দিতে বলেন তার ফি হিসেবে। বিনা দ্বিধায় এই টাকা দিতে রাজি হন প্রিয়া। পরে ধীরে ধীরে তার কাছ থেকে আরও টাকা চাওয়া শুরু করেন সেই জ্যোতিষী। আর ততদিনে ৬ লক্ষ টাকা দিয়ে ফেলেছেন তিনি আর সেই সময়ই তিনি বুঝতে পারেন যে তার সঙ্গে প্রতারণা হয়েছে।

ইনস্টাগ্রাম ব্যবহারের সময় কী কী মাথায় রাখতে হবে

সবার আগে দেখে নিতে হবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক কতগুলি ডিভাইসে লগ ইন করা রয়েছে। এর জন্য কিছু কিছু পদ্ধতি মেনে চলতে হবে।

সবার আগে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে প্রোফাইলের পাশের থ্রি ডট সিম্বলে ক্লিক করতে হবে।

এখানে দেখা যাবে অ্যাকাউন্ট সেন্টার বলে একটি অপশন।

অ্যাকাউন্ট সেন্টারের পরে 'পাসওয়ার্ড অ্যান্ড সিকিওরিটি' বলে অপশনে ক্লিক করতে হবে আপনাকে।

এবার আপনি দেখতে পাবেন 'হোয়্যার আর ইউ লগড ইন' ট্যাব।

এখানে আপনি সমস্ত ডিভাইসের তালিকা দেখতে পাবেন যেখানে যেখানে আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে রয়েছে।

আরও পড়ুন: Stocks to Buy: এই ৫ শেয়ারে টাকা ঢালছেন বিদেশি বিনিয়োগকারীরা, লাভ দিতে পারে- আপনিও কিনে রাখবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget