এক্সপ্লোর

Finance Ministry: চ্যাটজিপিটি, ডিপসিক থেকে দূরে থাকুন, AI ব্যবহার নিয়ে সতর্কতা জারি কেন্দ্রের

ChatGPT, DeepSeek: Potential Threat? ভারতের অর্থ দফতর একটি নির্দেশিকা জারি করেছে, 'চ্যাটজিপিটি এবং ডিপসিকের মত এআই টুল অফিসের কম্পিউটারে থাকলে সরকারি নথি ও তথ্যের গোপনীয়তা রক্ষা ঝুঁকির মুখে পড়তে পারে।

নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় অর্থ দফতর। ভারতের কেন্দ্রীয় অর্থ দফতর তার কর্মীদের চ্যাটজিপিটি (ChatGPT), ডিপসিকের মত এআই টুল ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। সরকারি প্রশাসনিক কাজকর্মে এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI Tool) ব্যবহার না করার নিদান দিয়েছে কেন্দ্র, এর ফলে সরকারের গোপনীয়তা (Finance Ministry) নিয়ে ঝুঁকি থেকে যায় বলেই জানিয়েছে অর্থ দফতর। আভ্যন্তরীণ উপদেষ্টামণ্ডলীর প্রস্তাবে জানা গিয়েছে সরকারি নথি ও তথ্য বাইরে ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করলে।

একইভাবে ডিপসিকের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া এবং ইতালিও। সেক্ষেত্রেও তথ্য সুরক্ষা নিয়ে ঝুঁকির প্রসঙ্গ উঠে এসেছে। মঙ্গলবার এই বিষয়ে অর্থ দফতরের প্রতিবেদন হু হু করে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। আজ বুধবার ওপেন এআই-এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের ভারতে আসার আগেই এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় দফতর। কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে স্যাম অল্টম্যানের।

২৯ জানুয়ারি ভারতের অর্থ দফতর একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, 'চ্যাটজিপিটি এবং ডিপসিকের মত এআই টুল এবং এআই অ্যাপ অফিসের কম্পিউটার এবং যন্ত্রাংশে থাকলে সরকারি নথি ও তথ্যের গোপনীয়তা রক্ষা ঝুঁকির মুখে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।' ভারতের অর্থ দফতরের বেশ কিছু প্রতিনিধির এই বিষয়ে মন্তব্যে কোনো উত্তর দেয়নি চ্যাটজিপিটি, ডিপসিক। অর্থ মন্ত্রকের তিনজন আধিকারিক এই মর্মে নিশ্চিত করেছেন যে এই সপ্তাহেই আভ্যন্তরীণ একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য কোনো কেন্দ্রীয় দফতরের জন্য এই নির্দেশিকা জারি হয়েছে কিনা তা জানা যায়নি রয়টার্স সূত্রে।

দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলির সঙ্গে বর্তমানে চ্যাটজিপিটি একটি হাই প্রোফাইল কপিরাইট লঙ্ঘনের আইনি যুদ্ধের মুখোমুখি হয়েছে। আদালত জানিয়েছে যে ভারতে এই এআইয়ের কোনো সার্ভার নেই এবং ভারতীয় আদালতের এই বিষয়ে শুনানি করা উচিত নয়। সাম্প্রতিক সময়ে চ্যাটজিপিটিকে টেক্কা দিতে বাজারে এসেছে চিনের ডিপসিক আর এই নয়া এআইকে ঘিরেও ভারতের ভ্রুকুটি নজর এসেছে। ডিপসিকের গোপনীয়তা নীতি প্রকাশ করে যে এটি চিনে অবস্থিত সার্ভারে ব্যক্তিগত তথ্য এবং আপলোড করা ফাইল সহ ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে। কিন্তু সেই কারণেই দেশের মধ্যে ডেটা না রাখার কারণে ভারতের ডেটা সুরক্ষা নীতির পরিপন্থী এই ঘটনা। আর এটাই সরকার ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলেছে।

আরও পড়ুন: Mukesh Ambani: দ্বিগুণ বিনিয়োগ, নিউইয়র্ক, প্যারিসে বাংলার জামদানি-তাঁত, BGBS-এ ৫ প্রতিশ্রুতি মুকেশ আম্বানির

সেরা শিরোনাম

West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?

ভিডিও

Kunal Ghosh: 'কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে...'উত্তরপাড়ার বিধায়কের পাল্টা জবাব
Mamata Banerjee |
Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget