এক্সপ্লোর

Flipkart Offer on iPhone: ফ্লিপকার্টে আইফোনের দামে দুর্দান্ত অফার, কোন আইফোন কত কম দামে পাবেন?

Apple iPhone: একনজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টে কোন আইফোনের বর্তমান দাম কত।

Flipkart Offer on iPhone: আইফোনের (iPhone) দামে দুর্দান্ত অফার দিচ্ছে ফ্লিপকার্ট (Flipkart)। ভারতের জনপ্রিয় এই ই-কমার্স সংস্থার ওয়েবসাইট থেকে আইফোন ১২ (iPhone 12), আইফোন ১৩ (iPhone 13) এবং আইফোন ১৪ (iPhone 14) কেনা যাবে আসলের থেকে অনেকটাই কম দামে। একনজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টে কোন আইফোনের বর্তমান দাম কত।

আইফোন ১৩

ফ্লিপকার্টে বর্তমানে আইফোন ১৩-র দাম ধার্য রয়েছে ৫৮,৪৯৯ টাকা। ক্রেতারা এই ফোন ৫৭,৪৯৯ টাকাতেও কিনতে পারবেন। তবে সেক্ষেত্রে ক্রেতাদের আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে এই ফোন কিনতে হবে। এই কার্ড না থাকলেও ব্যাপক ছাড় পাবেন ক্রেতারা। অ্যাপেল কর্তৃপক্ষ তাদের স্টোরে আইফোন ১৩ বিক্রি করছে ৬৯,৯০০ টাকায়। অর্থাৎ ফ্লিপকার্টে ক্রেতারা ১১,৪০১ টাকা ছাড় পাবেন। নিঃসন্দেহে এর ফলে সাশ্রয় হবে ক্রেতাদের।

 আইফোন ১৪

যদি ফোন কেনার জন্য এক লক্ষ টাকার বেশি খরচ করতে পারেন তাহলে ফ্লিপকার্টের এই ডিলে আপনি আইফোন ১৪ প্রো মডেলও কিনতে পারবেন। এই ৫জি আইফোন ভারতে লঞ্চ হয়েছিল ১,২৯,৯০০ টাকায়। তবে ফ্লিপকার্টে ক্রেতারা এই ফোন ১,১৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। অর্থাৎ ক্রেতারা ৯৯০১ টাকা ছাড় পেতে পারেন। ১২৮ জিবি স্টোরেজ মডেলের ক্ষেত্রে এই ছাড়প্রাপ্ত দাম ধার্য হয়েছে। এর পাশাপাশি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আরও ৩০০০ টাকা ছাড় রয়েছে। তার ফলে ফোনের দাম কমে হবে ১,১৬,৯৯৯ টাকা। 

শোনা যাচ্ছে, আইফোন ১৪ প্রো ম্যাক্স এবং আইফোন ১২- র দামেও ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট।

Vivo Vs Oppo

নতুন ফোন কিনবেন ভাবছেন? এই মুহূর্তে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে দুটো দারুণ স্মার্টফোন যার দাম ২০ হাজার টাকার কম। একনজরে তাহলে এই দুই ফোনের খুঁটিনাটি বিষয় জেনে নেওয়া যাক। ভিভো ওয়াই৩৬ ৫জি (Vivo Y36 5G) ফোন ভারতে লঞ্চ হয়েছে গত ২০ জুন। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে ওপ্পো এ৭৮ ৫জি (Oppo A78 5G) ফোন ভারতে লঞ্চ হয়েছে জানুয়ারি মাসে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও ৭০০ প্রসেসর। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট।

ভিভো ওয়াই সিরিজের ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। Meteor Black এবং Vibrant Gold- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩৬ ৫জি ফোন। ওপ্পো এ৭৮ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং ব্লু- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পোর এই ফোন। দুটো ফোনেরই একটি করে ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছে। র‍্যাম এবং স্টোরেজের রয়েছে মিল। এছাড়াও এই দুই ফোনে একই ধরনের ব্যাটারিও রয়েছে। কিন্তু ওপ্পোর ফোনের দাম ভিভোর ফোনের তুলনায় ২০০০ টাকা বেশি।

আরও পড়ুন- চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget