এক্সপ্লোর

Motorola Phones: ভারতে হাজির মোটো জি০৬ পাওয়ার মডেল, দাম ১০ হাজারের কম, কী কী ফিচার রয়েছে?

Moto G06 Power: এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। এই একটিই মডেল লঞ্চ হয়েছে। অনলাইনে ফ্লিপকার্ট এবং মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে এই ফোন।

Motorola Phones: মোটো জি০৬ পাওয়ার ফোন লঞ্চ হয়েছে ভারতে। মোটোরোলা জি সিরিজের এই ফোনে শক্তিশালী ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ এক্সট্রিম প্রসেসর। এই ফোনে ইউজাররা পাবেন ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। মোটো জি০৬ পাওয়া ফোনে ৬.৮৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এবং তার উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ ডিসপ্লে প্রোটেকশন। তিনটি রঙে মোটো জি০৮ পাওয়ার ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ভেগান লেদার ফিনিশ। 

ভারতে মোটো জি০৬ পাওয়ার ফোনের দাম কত 

এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। এই একটিই মডেল লঞ্চ হয়েছে। অনলাইনে ফ্লিপকার্ট এবং মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে এই ফোন। এছাড়াও অফলাইনে পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোর থেকে। মোটোরোলা এই ফোন একটি ৪জি মডেল। সেই কারণেই ১০ হাজার টাকার থেকেও অনেকটাই কম দামে কেনা যাবে। 

মোটো জি০৬ পাওয়ার ফোনে কী কী ফিচার রয়েছে 

  • এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- এর সাপোর্ট পাবেন ইউজাররা। এই ফোনের ডিসপ্লেতে পাবেন এইচডি প্লাস রেজোলিউশনের সাপোর্ট এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। Hello UI - এর সাহায্যে পরিচালিত হবে ফোনটি। 
  • এই ফোনের ইন-বিল্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এটি একটি ৪জি ফোন। 
  • মোটো জি০৬ পাওয়ার ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • গুগলের জেমিনি এআই অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে মোটোরোলা জি সিরিজের এই ফোনে। এর ব্যাক প্যানেলে প্লাস্টিক ফ্রেম এবং ভেগান লেদার ফিনিশ, দুটোই পাওয়া যাবে। 
  • ইউজাররা এই ফোনে পাবেন Dolby Atmos সাপোর্ট যুক্ত স্টিরিও স্পিকার। ফোনের সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর যা দিয়ে ইউজারদের অথেনটিফিকেশন সম্ভব। 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 6.0, GPS সাপোর্ট রয়েছে এই ফোনে। চার্জ দেওয়া যাবে ইউএসবি টাইপ- সি পোর্টের সাহায্যে। 
  • ১৮ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে মোটো জি০৬ পাওয়ার ফোনে। একবার চার্জ দিলে ফোনে ৬৫ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইমের সাপোর্ট পাওয়া যাবে। ফোনের ওজন প্রায় ২২০ গ্রাম। 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget