এক্সপ্লোর

Nothing Phone 2a: আসছে নাথিং- এর নতুন ফোন? দাম হতে পারে আগের তুলনায় কম, কী কী ফিচার থাকার সম্ভাবনা?

Nothing Smartphone: নাথিং ২এ ফোনেও Glyph Interface এবং ট্রান্সপারেন্ট রেয়ার কভার থাকবে বলেই মনে করা হচ্ছে।

Nothing Phone 2a: নাথিং (Nothing) সংস্থা সম্ভবত লঞ্চ করতে চলেছে নতুন একটি স্মার্টফোন (Smartphone)। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটে নাথিং সংস্থার একটি নতুন মডেলের নাম দেখা গিয়েছে। টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে একথা জানিয়েছেন। সেখানে ফোনের মডেল নম্বর দেওয়া হয়েছে A142। এদিকে নাথিং ফোন ২এ- এর মডেল নম্বর AIN142। অনুমান, এই দুই মডেল নম্বর একই ফোনের। তাহলে এবার নাথিং ফোন ২এ লঞ্চ করতে চলেছে সংস্থা। এটি আগের দুই ফোনের তুলনায় কম দামের হতে পারে বলে আভাস পাওয়া গিয়েছে। তবে ভারতের বাজারে আদৌ নাথিং ফোন ২এ লঞ্চ হবে নাকি হবে না, সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি সংস্থার তরফে। 

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২ লঞ্চ হয়েছে ভারতে। টিপস্টার অভিষেক যাদবের কথায় নাথিং ফোন ২এ মডেলে আগের দুই মডেলের তুলনায় ভিন্ন সাইজের ব্যাটারি থাকার সম্ভাবনাও রয়েছে। ২০২৩ সালে নাথিং ফোন ২ লঞ্চ হয়েছে ভারতে। ২০২২ সালে লঞ্চ হয়েছিল নাথিং ফোন ১। এই দুই ফোনই ভারতে লঞ্চ হয়েছিল জুলাই মাসে। অনুমান, নাথিং সংস্থার পরবর্তী ফোনও হয়তো জুলাই মাসেই লঞ্চ হবে ভারতে এবং তা হতে পারে আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালে। 

নাথিং ফোন ২এ মডেলে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে বলে মনে করা হচ্ছে

  • আগের দুই ফোনের থেকে দাম কম হবে শোনা যাওয়ায় প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন নাথিং ফোন ২এ মডেলে আগের দুই ফোনের তুলনায় কম গুণমানের হার্ডওয়্যার থাকতে পারে।
  • নাথিং ফোন ২এ মডেলে ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে একথা আগে শোনা গিয়েছিল। এর পাশাপাশি অনুমান করা হচ্ছে, দাম কম হলে এই ফোনে LTPO প্যানেল থাকবে না এবং মাঝামাঝি রেঞ্জের কোয়ালকম স্ন্যাপড্রাগন কিংবা মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকতে পারে। 
  • তবে আসন্ন নাথিং ২এ ফোনেও Glyph Interface এবং ট্রান্সপারেন্ট রেয়ার কভার থাকবে বলেই মনে করা হচ্ছে। এই ফোনের যে ছবি ফাঁস হয়ে প্রকাশ্যে এসেছে সেখানে ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপই লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও ডিসপ্লের উপরে মাঝ-বরাবর হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে এবং সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করা থাকবে। 

আরও পড়ুন- অ্যান্ড্রয়েড ফোনে আইফোনের ফিচার, দাম ৭০০০ টাকারও কম, কোন মডেলে পাবেন?

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget