এক্সপ্লোর

Redmi Phones: ১৫ হাজারের কমে আসছে রেডমির ৫জি ফোন, লঞ্চের আগেই জেনে নিন একগুচ্ছ তথ্য

Redmi 15C 5G: এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং আর একটি সেকেন্ডারি সেনসর থাকবে, যার মেগাপিক্সেল জানা যায়নি।

Redmi Phones: আগামীকালই ভারতে আসছে রেডমির নতুন ফোন। এটি ৫জি মডেল হতে চলেছে। রেডমি 'সি' সিরিজের একটি ফোন এবার লঞ্চ হবে। ৩ ডিসেম্বর ভারতে আসছে রেডমি ১৫সি ৫জি ফোন। লঞ্চের পর অনলাইনে কেনা যাবে অ্যামাজন থেকে। লঞ্চের আগে ওই ই-কমার্স সংস্থার মাইক্রো সাইট থেকেই জানা গিয়েছে, রিয়েলমি ১৫সি ৫জি ফোন ভারতে লঞ্চ হবে তিনটি রঙে। আর সেগুলি হল Dusk Purple, Moonlight Blue এবং Midnight Black । এই ফোনের ব্যাক প্যানেলে চৌকো ক্যামেরা মডিউল থাকবে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে এই ফোনে। 

এ যাবৎ রেডমি ১৫সি ৫জি ফোন সম্পর্কে কী কী তথ্য জানা গিয়েছে (সম্ভাব্য) দেখে নিন একনজরে 

রেডমি ১৫সি ৫জি ফোনের সম্ভাব্য দাম 

টিপস্টার অভিষেক যাদব রেডমি ১৫সি ৫জি ফোনের দাম সম্পর্কে আভাস দিয়েছেন। এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১২,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ১৩,৯৯৯ টাকা। রেডমি ১৫সি ৫জি ফোনের আরও একটি ভ্যারিয়েন্ট। সেখানে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সাপোর্ট। এই মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে, রেডমি ১৫সি মডেল বাজেট সেগমেন্টের একটি ৫জি ফোন হতে চলেছে। দাম আকাশছোঁয়া হবে না। অনুমান, ১৫ হাজার টাকার কমেই কেনা যাবে এই ফোন। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। রেডমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 

ক্যামেরা স্পেসিফিকেশন 

এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং আর একটি সেকেন্ডারি সেনসর থাকবে, যার মেগাপিক্সেল জানা যায়নি। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে চলেছে এই ফোনের ডিসপ্লের উপর। MediaTek 6300 চিপসেট থাকতে চলেছে রেডমি ১৫সি ৫জি ফোনে। 

অন্যান্য ফিচার 

৬.৯ ইঞ্চির ডিসপ্লে থাকবে রেডমির আসন্ন ফোনে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যাবে। এআই যুক্ত ফিচার থাকবে একাধিক। তার মধ্যে আছে সার্কেল টু সার্চ ফিচার। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে থাকবে এলসিডি স্ক্রিন যেখানে ইউজাররা পাবেন এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। শাওমি ইন্ডিয়া অনলাইন স্টোর থেকেও এই ফোন কেনা যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget