এক্সপ্লোর

Help Me Write: গুগলের নতুন ফিচার Help Me Write, জিমেলে কী সুবিধা পাবেন ইউজাররা?

Gmail: জানা গিয়েছে, গুগলের নতুন এআই সম্পন্ন ফিচার Help Me Write ইউজারদের ইমেল কম্পোজ করতে অর্থাৎ ইমেল লিখতে সাহায্য করবে।

Help Me Write: আপনি কি সঠিক ভাবে ইমেল (Emai) লিখতে পারেন না? মেল (Mail) এলে জবাবের বয়ানে কী লিখবেন বুঝতে পারেন না? এরকম সমস্যা থাকলেও আর সমস্যা নেই। কারণ ইউজারদের সুবিধার জন্য গুগল (Google) জিমেলে (Gmail) নতুন ফিচার লঞ্চ করেছে। Google I/O 2023 ইভেন্টে কর্তৃপক্ষ জানিয়েছিল যে তারা নতুন একটি ফিচার লঞ্চ করতে চলেছে যার নাম Help Me Write। এই ফিচারের সঙ্গে যুক্ত রয়েছে এআই (AI) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গুগল তাদের এই নতুন এআই সম্পন্ন ফিচারের সাহায্যেই জিমেলে ইউজারদের লিখতে সাহায্য করবে। শুধু জিমেল নয়, গুগল ডকস- এ লেখার ক্ষেত্রেও ইউজারদের সাহায্য করবে এই Help Me Write টুল। প্রাথমিক ভাবে অবশ্য আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানে Google Workspace Labs প্রোগ্রামে এনরোল থাকা ইউজারদের ক্ষেত্রেই এই ফিচারের রোল আউট শুরু করা হবে। জানা গিয়েছে, গুগলের নতুন এআই সম্পন্ন ফিচার Help Me Write ইউজারদের ইমেল কম্পোজ করতে অর্থাৎ ইমেল লিখতে সাহায্য করবে। ড্রাফটের মতো করে ইমেল লেখা হবে। গুগলের সাপোর্ট পেজে এই সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। 

কীভাবে জিমেলে ব্যবহার করবেন Help Me Write ফিচার

ইউজাররা প্রথমে জিমেলের কম্পোজ বাটনে ট্যাপ করবেন। তারপর Help Me Write ফিচার সিলেক্ট করতে হবে বা বেছে নিতে হবে। এই অপশন থাকবে স্ক্রিনের নীচে ডানদিকের অংশে। আইওএস এবং অ্যান্ড্রয়েড- দুই ডিভাইসেই এই সুবিধা পাওয়া যাবে। A thank you letter for my job interview কিংবা A Job Application- এ জাতীয় prompt বেছে নেওয়ার সুবিধা থাকবে ইউজারদের কাছে। এরপর এআই- এর সাহায্যে গুগলের নয়া ফিচার ইউজারের জন্য একটি ড্রাফট ইমেল তৈরি করে দেবে যা পাঠানোর আগে এডিট করার সুযোগ থাকছে। 

এখানে Recreate বলেও একটি অপশন পাবেন ইউজাররা। এর সাহায্যে এআই-এর সাহায্যে লেখা ইমেলের ফিডব্যাক দিতে পারবেন তাঁরা। কিংবা ওই টেক্সটের একটি নতুন ভার্সান তৈরি করতে পারবেন। জানা গিয়েছে, গুগলের এআই সম্পন্ন ফিচার Help Me Write- এর সাহায্যে গুগল ডকসেও লেখার সুবিধা পাবেন ইউজাররা। তবে কবে থেকে গুগল ডকসে এই নতুন ফিচার যুক্ত হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। নতুন এই ফিচার সমস্ত ইউজারের জন্য চালু হলে যে অনেকটাই সুবিধা হবে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। 

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget