এক্সপ্লোর

Google Meet Update: গুগল মিটে নতুন ফিচার '৩৬০ ডিগ্রি ব্যাকগ্রাউন্ড', কী সুবিধা পাবেন ইউজাররা?

Google Meet Feature: সম্প্রতি গুগল কর্তৃপক্ষ একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ইউজাররা তাদের স্মার্টফোনে গুগল মিটের মাধ্যমে ভিডিও কলে যুক্ত থাকলে ৩৬০ ডিগ্রি ব্যাকগ্রাউন্ড ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।

Google Meet: গুগল মিটে (Google Meet) যুক্ত হয়েছে নতুন ফিচার। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য গুগল মিটে যুক্ত হয়েছে ৩৬০ ডিগ্রি ব্যাকগ্রাউন্ড (360 Degree Background) ফিচার। নতুন এই ফিচারের সাহায্যে গুগল মিটে যুক্ত থাকাকালীন ইউজাররা একাধিক ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দসই ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়ার সুযোগ পাবেন। স্মার্টফোনেও গুগল মিট কলে যুক্ত থাকাকালীন ইউজাররা এই সমস্ত ব্যাকগ্রাউন্ড এফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। ইউজারের ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের পাশাপাশি গুগল ওয়ার্কস্পেস ইউজাররাও এই নতুন ফিচারের সুবিধা পাবেন। 

সম্প্রতি গুগল কর্তৃপক্ষ একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ইউজাররা তাদের স্মার্টফোনে গুগল মিটের মাধ্যমে ভিডিও কলে যুক্ত থাকলে ৩৬০ ডিগ্রি ব্যাকগ্রাউন্ড ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য এই ফিচারের রোল আউট শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গুগল মিটের ভিডিও কলে থাকাকালীন ইউজাররা নিজেদের মাথা যেমন ভাবে ঘোরাবেন সেভাবেই স্থানান্তরিত হবে ব্যাকগ্রাউন্ড। গুগল মিটে উপলব্ধ থাকা একাধিক অপশন থেকে ব্যাকগ্রাউন্ড বেছে নিতে পারবেন ইউজাররা। এর ফলে একজন ইউজার অরিজিনাল ভাবে যে ব্যাকগ্রাউন্ডে উপস্থিত থাকবেন সেটা গুগল মিটের ভিডিও কলে যুক্ত থাকা বাকি সদস্যরা দেখতে পাবেন না। বরং ইউজার যে ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে সেট করবেন সেটাই দেখা যাবে। তবে অ্যাডমিনরা যেকোনও সময়ে এই মুভেবল বা চলমান ব্যাকগ্রাউন্ড অফ করতে পারবেন। 

Google Layoffs: চলতি বছরের শুরুতেই ধাক্কা দিয়েছিল গুগল (Google)। ২০২৩ সালের জানুয়ারি (2023 January) মাসেই গুগল কর্তৃপক্ষ ঘোষণা করেছিল গ্লোবাল স্তরে ১২ হাজার কর্মী ছাঁটাই (Layoffs) করা হবে। প্রথম ধাপের ছাঁটাই শুরু হয়েছিল আমেরিকায়। এই কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই। এরপর ইন্ডিয়া-প্যাসিফিক ইউনিটের কর্মীরা termination letters পেতে শুরু করেছিলেন। একটি রিপোর্টে সম্প্রতি বলা হয়েছে, গুগল কর্তৃপক্ষ প্রায় ৪৫০ কর্মীকে ছাঁটাই করেছে ভারতীয় ডিভিশনে। প্রসঙ্গত উল্লেখ্য, গুগল ইন্ডিয়ার বেশিরভাগ অফিস রয়েছে গুরুগ্রাম, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে। গুগল থেকে ছাঁটাই হওয়ার পর কর্মীদের অনেকেই সোশাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন। 

Twitter Layoffs: এখনও কর্মী ছাঁটাই (Layoffs) চলছে ট্যুইটারে (Twitter)। সম্প্রতি ভারতে ট্যুইটার সংস্থা তাদের দুটো অফিস বন্ধ করেছে। তারপরেও শোনা যাচ্ছে, কর্মী ছাঁটাই করছে ইলন মাস্কের সংস্থা। গত বছর অক্টোবর মাসে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। জনপ্রিয় মাইক্রোব্লগিং সংস্থার সিইও পদে আসীন হয়েছেন তিনি। তারপর থেকেই এই কোম্পানিতে শুরু হয়েছে ব্যাপকহারে কর্মী ছাঁটাই। শোনা গিয়েছে, বর্তমানে ট্যুইটার কর্তৃপক্ষ সেলস এবং অন্যান্য বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে। খরচ নিয়ন্ত্রণের জন্যও একাধিক বিস্ময়কর পদক্ষেপ নেওয়া হয়েছে ট্যুইটার সংস্থায়। 

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে ভিভো ভি২৭ সিরিজ? কোন কোন ফোন লঞ্চ হতে পারে?

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget