এক্সপ্লোর

Google Smartwatch: আসছে গুগলের প্রথম স্মার্টওয়াচ, জেনে নিন কী বৈশিষ্ট্য থাকতে পারে ঘড়িতে

Google Pixel Watch: আর কিছুদিনের অপেক্ষা। টেক সাইটগুলোর মতে, আরও কাছে চলে আসছে গুগল স্মার্টওয়াচের লঞ্চের তারিখ।

Google Pixel Watch: আর কিছুদিনের অপেক্ষা। টেক সাইটগুলোর মতে, আরও কাছে চলে আসছে গুগল স্মার্টওয়াচের লঞ্চের তারিখ। Alphabet-এর সিইও, সুন্দর পিচাই ইতিমধ্যেই Google Smartwatch-এর ইঙ্গিত দিয়েছেন।  জেনে নিন, কী থাকতে পারে গুগলের প্রথম স্মার্টওয়াচে।

Google Pixel Watch: ঘড়ির ডিজাইন ও স্পেকস
আমরা ইতিমধ্যেই পিক্সেল ঘড়ির ডিজাইন, এর বৃত্তাকার ডায়াল ও ওয়াচ স্ট্রিপগুলির একটি আভাস পেয়েছি। এখানে পিক্সেল স্মার্টওয়াচের ব্যাটারি ও এর কানেকটিভিটি ফিচার সম্পর্কে বিশদে জানতে পারবেন। কিছু টেক সাইটের মতে, স্মার্টওয়াচ হলেও সাধারণ ঘড়ির মতোই দেখতে হবে গুগলের এই ঘড়ি। যেখানে ঘাম থেকে ঘড়ি প্রতিরোধের জন্য থাকতে পারে বিশেষ ব্যবস্থা। এমনকী ঘড়ির ব্যান্ডের বিভিন্ন রং রাখতে পারে কোম্পানি। তবে এসবই নির্ভর করছে  ঘড়ির আয়তনের ওপর।

Google Pixel Watch: ঘড়ির ব্যাটারি ও ব্যাকআপ
পিক্সেল ওয়াচে সম্ভবত একটি 300mAh-এর ব্যাটারি থাকতে পারে। এটি একটি সেলুলার কানেকশন অপশনের সঙ্গে পাবেন ক্রেতা। টেক ব্লগারদের মতে, পিক্সেল স্মার্টওয়াচের আনুমানিক ব্যাটারির পাওয়ার 300mAh হতে পারে। মনে করা হচ্ছে, এই ব্যাটারি একদিন ঘড়িতে ব্যাটারি ব্যাকআপের জন্য যথেষ্ট। এর থেকে বেশি ব্যাকআপও দিতে পারে ব্যাটারি। 

Google Pixel Watch: কোন অপারেটিং সিস্টেম ঘড়িতে ?
মনে করা হচ্ছে, হাল আমলের চিনা স্মার্টওয়াচের থেকে অনেকটাই ফিচারের দিক থেকে এগিয়ে থাকতে পারে এই স্মার্টওয়াচ। পিক্সেল ওয়াচে গুগল কী ধরনের বৈশিষ্ট্য অফার করবে তার ওপর নির্ভর করবে এর দাম। শোনা যাচ্ছে, Wear OS সংস্করণ 3 এর মতো কোনও অপোরেটিং সিস্টেমের সঙ্গে আসতে পারে এই স্মার্টওয়াচ। গত সপ্তাহে এই স্মার্টওয়াচের ট্রেডমার্কের অনুমোদন পেয়েছে গুগল। যেখানে পিক্সেল ওয়াচ নামের জন্য আনুষ্ঠানিকভাবে ঘড়ি ছাড়পত্র পেয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বাজারে এলে এর কত দাম হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে।

আরও পড়ুন : Smartphone Cooling Tips: অত্যধিক গরমে বিস্ফোরণ হতে পারে ফোনে ? গ্রীষ্মে এইভাবে ঠান্ডা রাখুন স্মার্টফোন

সেরা শিরোনাম

iPhone 18 Pro Max: আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
Dating App Romance Scam: ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
Financial Fraud: ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
Nokia 300 Charge: একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?

ভিডিও

Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের
Kankurgachi News: কাঁকুড়গাছিতে পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget