এক্সপ্লোর

Gambling Website Banned: ৩১ হাজার কোটির ব্যবসা দেশে, অনলাইন বেটিং নিয়ে সরকার নিল বড় সিদ্ধান্ত, নিষিদ্ধ এই ওয়েবসাইটগুলি

Online Gambling Website Banned: তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে ২০২৪ সালে বিভিন্ন সাইবার অপরাধ নিয়ন্ত্রক এজেন্সির মাধ্যমে ১ হাজারেরও বেশি ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে।

Online Betting Gambling Website: একদিকে ভারতে যেমন অনলাইন গেমিং মার্কেট দ্রুত হারে বেড়ে চলেছে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন গ্যাম্বলিং বেটিং-এর (Online Betting Website) প্রবণতাও। বছরের পর বছর ধরে  এই বেটিং সাইটের প্রবণতা বেড়ে গিয়েছে দেশজুড়ে। সম্প্রতি সংসদে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয় যে এই বেটিং অ্যাপ এবং ওয়েবসাইটের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করা শুরু হয়েছে। অনলাইন গেমিং (Online Gambling) যাতে দেশের শিশু-কিশোরদের আসক্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

লোকসভায় কংগ্রেসের বিধায়ক এস জ্যোতিমণির প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান কেন্দ্র সরকার ইতিমধ্যেই ১২৯৮টি অনলাইন গ্যাম্বলিং ও বেটিং ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এই অ্যাপ ও ওয়েবসাইটগুলি গ্যাম্বলিং বেটিংয়ে প্ররোচনা দিচ্ছিল দেশে। তথ্য প্রযুক্তি আইনের অধীনে এই পরিষেবাগুলি নিষিদ্ধ করা হয়েছে।

তথ্য প্রযুক্তি আইনে বিশেষ ধারা আনা হয় ২০২১ সালে

শুধু তাই নয়, লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী এই অনলাইন গেমিং নিয়ে আসক্তির কথা বলেন এবং এর ক্ষতিকর দিকের কথা যে সরকারের জানা তাও উল্লেখ করেন। এই অবস্থায় এই আসক্তি বন্ধ করতে ২০২১ সালে দেশের তথ্য প্রযুক্তি আইনে নতুন ধারা সংযোজন করা হয়েছে। আর সেখানে গেমিং সংস্থাগুলির দায়িত্বের কথাও উল্লেখ করা হয়েছে।

তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে ২০২৪ সালে বিভিন্ন সাইবার অপরাধ নিয়ন্ত্রক এজেন্সির মাধ্যমে সন্দেহজনক হিসেবে ১ হাজারেরও বেশি ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে, অনলাইন গ্যাম্বলিং এবং বেটিং সংক্রান্ত কাজের জন্য বন্ধ করা হয়েছে অনেক ওয়েবসাইটের পরিষেবাও। ১০৯৭ ওয়েবসাইট বন্ধ হয়েছে ২০২৪ সালে।

৩১ হাজার কোটির ব্যবসা দেশে

গেম ডেভেলপারস কনফারেন্সে জারি হওয়া রিপোর্ট অনুসারে ভারতের বুকে অনলাইন গেমিংয়ের বাজার মূল্য ৩১ হাজার কোটি টাকা। ২০২৯ সালের মধ্যে এই অঙ্ক বেড়ে হয়ে যাবে ৭৮ হাজার কোটি টাকা। আগের বছর একটি সমীক্ষায় উঠে এসেছিল ভারতে শহরাঞ্চলে থাকা ৬৬ শতাংশ শিশু কিশোরই অনলাইন গেমিংয়ের আসক্তির শিকার।

২০২৩ সালে ভারতে মহাদেব গেমিং অ্যাপের দুর্নীতি নিয়ে হইচই পড়ে গিয়েছিল। এর মাধ্যমে ক্রিকেট, ফুটবল, টেনিস, পোকার, তাসের তিনপাত্তি ইত্যাদি নানা রকম খেলায় জুয়া ও লটারির ব্যবস্থা ছিল। জানা গিয়েছে, ৪-৫টি সমাজমাধ্যমের দ্বারা কাজ করে এই অ্যাপ, বেটিংও হয় এই সব প্ল্যাটফর্মের মধ্য দিয়েই। দিনে নাকি ২০০ কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে এই অ্যাপে, এমনও জানা গিয়েছে। এরপর থেকেই অনলাইন বেটিং নিয়ে কড়া পদক্ষেপ করছে কেন্দ্র। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget