এক্সপ্লোর

Infinix 5G Phone: ভারতে চাহিদা বাড়ছে ৫জি ফোনের, সস্তায় নতুন মডেল আনছে ইনফিনিক্স, কী কী ফিচার থাকবে?

Infinix Hot 50 5G: শোনা গিয়েছে, কালো এবং নীল রঙে ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। এছাড়া সবুজ রঙেও লঞ্চ হতে পারে এই ফোন।

Infinix 5G Phone: ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনে (Infinix Hot 50 5G) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে। অবশেষে এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন (Infinix Phones)। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু ফিচারও প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, এই ফোন ৭.৮ মিলিমিটার পুরু হবে। এই ফোনের দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে অনুমান, মাঝামাঝি রেঞ্জে এই ফোন লঞ্চ হবে। অর্থাৎ ইনফিনিক্সের আসন্ন ৫জি ফোনের দাম আকাশছোঁয়া হবে না। 

চলুন জেনে নেওয়া যাক ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনের ডিজাইন কেমন হতে চলেছে এবং কী কী ফিচার থাকতে চলেছে এই ফোনে 

শোনা গিয়েছে, কালো এবং নীল রঙে ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। এছাড়া সবুজ রঙেও লঞ্চ হতে পারে এই ফোন। প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। লম্বালম্বি ভাবে সাজানো থাকবে এই ক্যামেরা ইউনিট। তার মধ্যে তিনটি চৌকো আকৃতিক ছোট ছোট বক্স থাকবে। এই বক্সের সাইডের অংশে থাকবে কার্ভড এজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনে থাকবে বলেই অনুমান করা হচ্ছে। আর ডিসপ্লের উপরের দিকের বর্ডারের মাঝ-বরাবর থাকবে হোল পাঞ্চ কাট আউট। সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন 

  • বিশেষ 'ওয়েট টাচ' ফিচার থাকতে চলেছে এই ফোনের ডিসপ্লেতে। অর্থাৎ ভেজা হাতেও ব্যবহার করা যাবে এই মডেল। বিশেষ করে বৃষ্টির দিন রাস্তাঘাটে ফোন ব্যবহার করতে সুবিধা হবে। ফোনের স্ক্রিনে সামান্য বৃষ্টির জল পড়ে গেলে অসুবিধা হবে না।
  • এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। 
  • ইনফিনিক্সের আসন্ন ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকতে চলেছে। এর সঙ্গে ৪ জিবি ও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকবে বলে শোনা গিয়েছে। 

আরও পড়ুন- ভারতে হাজির ভিভো-র নতুন ৫জি ফোন, দাম কত, কোথা থেকে কেনা যাবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget